
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত ম্যাচে কা বিভাগ ৩৬৫ রানে গুটিয়ে যায়। নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে রংপুরের ব্যাটসম্যানরাও একের পর এক ব্যর্থতার পরিচয় দেন। সবার বিপরীতে দাঁড়িয়ে একাই দলের হাল ধরেন নাসির। ৭১ ওভারে ৭ উইকেটে রংপুরের করা ১৯৪ রানের মাঝে নাসির একাই করেছেন ৯৩*।
নাসিরের ১৮৫ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছক্কা। এর আগে বল হাতে ৫ ওভারে ১০ রানের খরচায় ঢাকা বিভাগের একটি উইকেটও শিকার করেছিলেন। কাল সকালে নাসির প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের অষ্টম সেঞ্চুরি করতে পারেন কিনা, সেটাই এখন দেখার। এই ফরম্যাটে নাসিরের ৩০টি ফিফটিও আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



