Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৯৯৯ এ কল দিয়ে রক্ষা পেলেন কাপ্তাই লেকে আটকে পড়া পর্যটকরা
জাতীয় বিভাগীয় সংবাদ

৯৯৯ এ কল দিয়ে রক্ষা পেলেন কাপ্তাই লেকে আটকে পড়া পর্যটকরা

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 15, 2022Updated:July 15, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: ৯৯৯ এ কল করে রক্ষা পেলো কাপ্তাই লেকে আটকে পড়া ২০ সদস্যের একটি পর্যটক গ্রুপ। কাপ্তাই লেকে পর্যটকদের আটকে থাকার বিষয়টি জানতে পেরে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেলা পুলিশ।

৯৯৯ এ কল দিয়ে রক্ষা পেলেন কাপ্তাই লেকে আটকে পড়া পর্যটকরা

চট্টগ্রামের আগ্রাবাদ থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা ২০জনের এ পর্যটকের গ্রুপকে কাপ্তাই হ্রদ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় বলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) নিশ্চিত করেছেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম।

তিনি বাসসকে আরো জানান, গতকাল চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকের একটি গ্রুপ রাঙ্গামাটির কাপ্তাই লেকে বেড়ানোর পর বিকেলের দিকে ফেরার পথে বোটের তেল ফুরিয়ে গেলে তারা লেকের মাঝখানে আটকে পড়ে। এ সময় এখানে বৃষ্টি এবং বাতাসের গতি থাকায় তারা কাপ্তাই লেকে চরম বিপাকের মধ্যে পড়লে সেখান থেকে একজন ৯৯৯ এ কল দিলে বিষয়টি রাঙ্গামাটি জেলা পুলিশকে জানানো হয়। তখন আমরা খবর পেয়ে জেলা পুলিশের একটি টিম পর্যটকের গ্রুপটিকে রাঙ্গামাটি কাপ্তাই লেকের পেদা টিং টিং এলাকা থেকে উদ্বার করে আনুমানিক রাত ৮টার দিকে রাঙ্গামাটি জেলা পুলিশের পলওয়েল পার্কে  নিয়ে আসি।

Advertisement

কাপ্তাই লেকে আটকে পড়া থেকে উদ্ধার হওয়া পর্যটক মোঃ রাশেদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, গতকাল বৃহস্পতিবার আমরা একই পরিবারের আত্মীয়-স্বজন শিশুসহ প্রায় ২০জনের একটি গ্রুপ রাঙ্গামাটির কাপ্তাই লেকে বেড়ানোর পর ফেরার পথে বোটের তেল ফুরিয়ে গেলে কাপ্তাই লেকে আটকে পড়ি। এসময় প্রচন্ড বৃষ্টি, লেকে বড় বড় ঢেউ এবং বাতাসের গতিবেগে আমরা সবাই খুবই ভয় পেয়ে যাই এবং বোটে থাকা শিশুসহ সবাই প্রাণভয়ে কান্না করতে থাকে। এ সময় আমি ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে রাঙ্গামাটি জেলা পুলিশের একটি টিম আমাদের এসে উদ্ধার করে।

কাপ্তাই লেকে আটকে পড়া থেকে উদ্ধার হওয়া পর্যটকরা ৯৯৯ এ কল দিয়ে তাৎক্ষণিক সহযোগিতা পাওয়ায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি  ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যদের সহমর্মিতা দেখে জেলা পুলিশের প্রতিও কৃতজ্ঞতা জানান। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa