
তিনি বলেন, নারায়ণগঞ্জ যখন ঘণ্টা বাজায় সারা বাংলাদেশে তখন ঘণ্টা বাজে। আগামী ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে এই ঘণ্টা বাজাবো। এ ঘণ্টার এমন আওয়াজ হবে সেই আওয়াজে ভাস্কর্য বিরোধীদের হৃদপিণ্ড বন্ধ হয়ে যাবে।
কর্মী সমাবেশে ৯ তারিখের সমাবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আহ্বান জানান শামীম ওসমান।
সোমবার রাতে বন্দর উপজেলার সুরুজ্জামান টাওয়ারে বন্দর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



