Advertisement
জুমবাংলা ডেস্ক : অক্টোবর মাসে ৪৫২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৭৫ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৮১৫ জন।

শনিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক, অনলাইন এবং ইলেক্ট্রনিক সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ১৭ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৪৯ চালক, ১৩৭ পথচারী, ৫১ পরিবহন শ্রমিক, ৭৩ শিক্ষার্থী, ১৮ শিক্ষক, ৭৬ নারী, ৬২ শিশু, ৫ চিকিৎসক, ৯ সাংবাদিক এবং ১৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এদের মধ্যে নিহত হয়েছে ৬ জন পুলিশ সদস্য, ৩ সেনা সদস্য, ১ আনসার সদস্য, ১২৪ জন বিভিন্ন পরিবহনের চালক, ১১৭ জন পথচারী, ৫৮ জন নারী, ৫১ জন শিশু, ৪৯ জন শিক্ষার্থী, ৩২ জন পরিবহন শ্রমিক, ১৫ জন শিক্ষক, ৪ জন চিকিৎসক, ৬ জন সাংবাদিক, ১৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

যাত্রী কল্যাণ সমিতি জানায়, অক্টোবর মাসে সড়ক, রেল ও নৌপথে ৫৩৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন এবং আহত হয়েছেন ৮৭৫ জন। এর মধ্যে ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান ১৬৩ জন, যা মোট দুর্ঘটনার ৩০ দশমিক ৫৩ শতাংশ ও নিহতের ৩৪ দশমিক ৩১ শতাংশ।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৩৯ জন, যা মোট আহতের ২৯ দশমিক ৩২ শতাংশ।

এ ছাড়া রেলপথে ৬৩টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। নৌপথে ১৯টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। এখনো নিখোঁজ নয়জন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ২৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০ দশমিক ৩৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৪ দশমিক ৬২ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।

এ ছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪ দশমিক ৫৬ শতাংশ ঢাকা মহানগরীতে ও ১ দশমিক ৮৬ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ০ দশমিক ২৫ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.