আন্তর্জাতিক ডেস্ক : কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় স্তরের কোনও আমলাকেই ছেড়ে কথা বলা হবে না বলে জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট। প্রয়োজনে তাঁকে ফাঁসিতে ঝোলানো হবে বলেও শনিবার হুঁশিয়ারি দিয়েছে আদালত।
ভারতে কোভিড সংক্রমণের দ্বিতীয় তরঙ্গকে ‘সুনামি’ আখ্যা দিয়ে দিল্লি হাইকোর্ট একটি মামলার পর্যবেক্ষণে জানায়, হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। সেই সরবরাহে ব্যাঘাত ঘটানো হলে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী অথবা স্থানীয় প্রশাসনের কোনো কর্তাব্যক্তিকেই ছেড়ে কথা বলা হবে না।
গত দুদিনে রাজধানীর দিল্লিতে দুটি হাসপাতালে অক্সিজেনের অভাবে অন্তত ৪৫ জন কোভিড রোগীর মৃত্যু হছে। রোগীদের বাঁচাতে দেশটির হাসপাতালগুলো সরকারের কাছে অক্সিজেন চেয়ে আবেদন করেছে। এমন পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট আজ এ হুশিয়ারি দিল।
দিল্লির জয়পুর গোল্ডেন হসপিটালে অক্সিজেনের ঘাটতিতে ২৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকালেই বাটরা হসপিটালের তরফে জানানো হয় ৩০০ জন কোভিড রোগীর শয্যা রয়েছে। অথচ হাসপাতালের কাছে খুব বেশি হলে ২০ মিনিট চালানোর মতো অক্সিজেন মজুত রয়েছে। এই পরিস্থিতিতে কোভিড রোগীদের বাঁচাতে আপৎকালীল ব্যবস্থায় অক্সিজেন পাঠানোর জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এরই প্রেক্ষিতে শনিবার দিল্লি হাই কোর্ট কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, ঠিক কবে প্রতিশ্রুতি মতো ৪৮০ মেট্রিক টন ওজনের অক্সিজেন পৌঁছবে দিল্লি সরকারের কাছে।
সূত্র: আনন্দবাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


