জুমবাংলা ডেস্ক : রাত পোহালেই ঈদ। এই কুরবানির ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করছেন ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকগুণ বেড়েছে ছোট-বড় যানবাহনের চাপ। ২৪ বছরের মধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে। ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

অতীতের রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায়

২০২১ সালের ১৩ মে ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছিল।  আর এতে টোল আদায় হয়েছিল ২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা।

বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় পার হয়েছে ৩৬ হাজার ৪৯১টি যানবাহন। আর টোল আদায় হয় ২ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া পশ্চিম টোল প্লাজায় পার হয় ১৮ হাজার ৯৯৭টি যানবাহন। এতে টোল আদায় হয় ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

তিনি আরও জানান, ঈদ যাত্রায় যানবাহনের চাপ বেড়েছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে ১৫-২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহণের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.