Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় অত্যাধুনিক ঢাকা গড়তে সবার আন্তরিক সহযোগিতা চান মেয়র আতিকুল
জাতীয়

অত্যাধুনিক ঢাকা গড়তে সবার আন্তরিক সহযোগিতা চান মেয়র আতিকুল

By Hasan Majorমে 15, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম অত্যাধুনিক ঢাকা গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আজ গুলশানের নগর ভবনে সাংবাদিকদের সাথে দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি এবং পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে ডিএনসিসি মেয়র একথা বলেন।

মো. আতিকুল ইসলাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিএনসিসি মেয়র তার দায়িত্বভার গ্রহণের পর থেকে অদ্যাবধি নগরবাসীর কল্যাণে গৃহীত ও বাস্তবায়িত জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

আতিকুল ইসলাম চলমান করোনা মহামারী পরিস্থিতিতে কর্মহীন, দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান, জনগণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, মহাখালীতে দেশের সর্ববৃহৎ “ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল” নির্মাণ এবং হাসপাতালটিতে ২টি এ্যাম্বুলেন্স ও ১টি লাশবাহী ফ্রিজার ভ্যান হস্তান্তরের বিষয়েও কথা বলেন।
এসময় তিনি ডিএনসিসি এলাকায় একাধিক পার্ক, খেলার মাঠ, সাইকেল লেন, পাবলিক টয়লেট, ড্রেন, ফুটপাত, রাস্তা, ফ্লাইওভার, এস্কেলেটরযুক্ত ফুটওভারব্রীজ, পরিচ্ছন্ন কর্মীদের জন্য বহুতলবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের কথা উল্লেখ করেন।

ডিএনসিসি মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এলইডি সড়কবাতি স্থাপন, অত্যাধুনিক রোড সুইপারের ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণসহ পাইপলাইন স্থাপন এবং বিভিন্ন খাল উদ্ধারপূর্বক পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ, ডেংগু ও চিকুনগুনিয়া মোকাবেলায় বিশেষ মশক নিধন কার্যক্রম তুলে ধরেন।

নগরবাসীর জন্য দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সেবা নিশ্চিত করতে সবার ঢাকা এ্যাপস চালুর বিষয়টি উল্লেখ করে মোঃ আতিকুল ইসলাম বলেন সিটি কর্পোরেশনগুলোর মধ্যে দেশে প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পেনশন সিস্টেম চালু করতে যাচ্ছে।

এছাড়াও তিনি বর্ধিত মহানগরীর ১৮টি ওয়ার্ডের সড়ক, অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়নে গৃহীত ও একনেক অনুমোদিত ৪০২৫.৬২ কোটি টাকার প্রকল্পের বিষয়টিও তুলে ধরেন।

ডিএনসিসি মেয়র বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রাজধানী ঢাকাকে সবার বাসযোগ্য সুস্থ, সচল ও অত্যাধুনিক নগরীতে রূপান্তরিত করার লক্ষ্যে অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ

জুন 10, 2026
গ্যাং সাপ্রেশন ফোর্স

হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ, জানালেন সেনাপ্রধান

জুন 10, 2026
পুলিশের গাড়ি

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

জুন 10, 2026
Latest News
শামা ওবায়েদ

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ

গ্যাং সাপ্রেশন ফোর্স

হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ, জানালেন সেনাপ্রধান

পুলিশের গাড়ি

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

নাসির-তামিমা

বিয়ে বিতর্ক, মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

পে-স্কেল

পে-স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

গ্রেপ্তার

জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

বিয়ে

নাসির-তামিমার বিয়ে নিয়ে আলোচিত মামলায় খালাস দিলেন আদালত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa