Advertisement

স্পোর্টস ডেস্ক : দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তার ক্যারিয়ারের শুরুর সময় থেকেই দেখছেন মাশরাফি বিন মর্তুজা। ২০০৯-১০ সালে সাকিবের অধিনায়কত্বে যেমন খেলেছেন মাশরাফি, তেমনি মাশরাফির অধিনায়কত্বে প্রায় ছয় বছর খেলেছেন সাকিব। ২০১৪ সালের পর থেকে অধিনায়ক মাশরাফির অন্যতম বড় অস্ত্র সাকিব আল হাসানই।

তাই গত শুক্রবার নিজের অধিনায়কত্বের শেষ ম্যাচে সাকিবের জন্য বিশেষ ধন্যবাদ রেখেছেন মাশরাফি। জানিয়েছেন সাকিবের মতো একজন খেলোয়াড় থাকায় অধিনায়কত্ব অনেক সহজ হয়েছে। নিষিদ্ধ থাকার কারণে অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচটি খেলতে পারেননি সাকিব। তবে তাকে ভোলেননি মাশরাফি।

ম্যাচ শেষে দলের সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়। আমার দলের খেলোয়াড়রা সত্যিই অসাধারণ ছিল। দলের জন্য ওরা সবসময় সেরাটা দিয়েছে। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। বিশেষ ধন্যবাদ সাকিবের জন্য। ও আজ এখানে থাকলে আরও ভালো লাগত।’

পরে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তের ব্যাপারে মাশরাফি বলেন, ‘এ সময়টা আসলে অনেক কঠিন। তবে আমার সত্যিই অনেক ভালো লাগছে দেখে যে ৩-০ সিরিজ জেতায় ছেলেরা অনেক খুশি। আমি ওদের কাছ থেকে, কোচদের কাছ থেকে যে সমর্থন-সহযোগিতাটা পেয়েছি, তার কোনো তুলনা নেই। আশা করবো, পরে যেই অধিনায়ক হোক সে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় সাকিব জানান দিয়েছেন, অধিনায়ক মাশরাফির প্রতি তার ভালোবাসার কথা। সাকিব মনে করেন, অধিনায়কত্ব ছাড়লেও প্রিয় বড় ভাই হিসেবে সবসময় বাংলাদেশ দলেই থাকবেন মাশরাফি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.