
এই সিরিজের আগে মাত্র একবার দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন এই ওপেনার, সেটাও আবার টেস্টে এবারই প্রথম ওয়ানডেতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কোচ নাজমুল আবেদিন ফাহিম মনে করছেন, অধিনায়কত্বটাকে উপভোগ করবেন তামিম এটাই হয়তো ওকে সাহায্য করবে নিজেকে আরেকটু মেলে ধরতে তাঁর ধারণা, অধিনায়কের এই বাড়তি দায়িত্বই তামিমকে পুরনোরুপে ফিরিয়ে আনবে।
অধিনায়ক তামিম ইকবালের পরীক্ষা শুরু হবে ২৬ জুলাই থেকে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে তাঁর নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ এর আগে প্রস্তুতি ম্যাচে তাঁর অধীনে ৫ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



