Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অনলাইনে ২৪ ঘণ্টায় এনআইডি’র কপি ডাউনলোড ৬০ হাজার
জাতীয়

অনলাইনে ২৪ ঘণ্টায় এনআইডি’র কপি ডাউনলোড ৬০ হাজার

By Sibbir OsmanApril 28, 20202 Mins Read

জুমবাংল ডেস্ক : করোনাভাইরাসজনিত কারণে সরকারি ছুটিতে চালু করা জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) অনলাইন সেবায় ব্যাপক সাড়া পড়েছে। সেবা চালুর ২৪ ঘণ্টার মধ্যে ৬০ হাজারের বেশি ভোটার তাদের এনআইডি’র কপি ডাউনলোড করেছে। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়ন পত্র অনুবিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
অনলাইনে ২৪ ঘণ্টায় এনআইডি’র কপি ডাউনলোড ৬০ হাজার

Advertisement

নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ সোমবার (২৭ এপ্রিল) থেকে অনলাইনের মাধ্যমে ভোটারদের ছয় ধরনের সেবা প্রদানের কার্যক্রম শুরু করেছে। ভোটার হিসেবে নিবন্ধিতদের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ, জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন, নতুন ভোটার নিবন্ধন এবং এসএমএস সেবা। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম সোমবার অনলাইনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনের পরপরই এ কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে বলে এনআইডি অনুবিভাগ জানিয়েছে। সেবাগুলোর মধ্যে নতুন ভোটাররা এসএমএসের মাধ্যমে তাদের জাতীয় পরিচয় পত্র নম্বর জানা এবং অনলাইনের মাধ্যমে পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড ও প্রিন্ট বেশি করছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিশনের আইডিয়া প্রজেক্টের যোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, তারা অনলাইন সার্ভিসে তাদের প্রচুর সাড়া পাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ৬০ হাজারের বেশি এনআইডির অনলাইন কপি হয়েছে। এনআইডির অনলাইন কপি সংগ্রহকারীদের বেশিরভাগই নতুন ভোটার বলে তিনি জানান।

এসএমএস দসহ অন্যান্য সার্ভিসে ভোটারদের সাড়া রয়েছে বলে এই কর্মকর্তা জানান।

গত ২ মার্চ প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকায় ৬৯ লাখ ৫৮ হাজার ৩৪১ নতুন ভোটার যুক্ত হয়েছে। এই নিবন্ধিত ভোটাররা এখনও কার্ড পাননি। অনলাইন সার্ভিসের মাধ্যমে নতুন ভোটাররা এনআইডি’র অনলাইন ডাউনলোড কপি সংগ্রহ করতে পারছেন। অনলাইনের এই সেবা পেতে ভোটারকে https://services.nidw.gov.bd সাইটে প্রবেশ করতে হবে।

মোবাইলে এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর পাওয়ার পদ্ধতি: nid লিখে 105 প্রেরণ করতে হবে। ফিরতি SMS এর মাধ্যমে NID নম্বর প্রেরণ করা হবে। উদাহরণ: 105 এ প্রেরণ করুন nid

nid XXXXXXX 24-08-1992

রেজিস্ট্রেশন করেছেন কিন্তু NID কার্ড পাননি তারা https://services.nidw.gov.bd ওয়েব সাইটে ‘অন্যান্য তথ্যের’ ট্যাবে গিয়ে NID নম্বর লিংকে Form নম্বর ও DOB (Date of Birth) দিলে আবেদনকারীর NID নম্বর পাবেন ।

যারা NID নম্বর পেয়েছেন তারা online portal এ NID এর তথ্য ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে online portal এ login করতে পারবেন। login এরপর আবেদনকারী ফরমের অ্যান্ট্রি কর সব ডাটা দেখতে পারবেন। নিবন্ধিত ব্যক্তি যদি আগে কার্ড না পেয়ে থাকেন, তিনি চাইলে পোর্টাল হতে NID copy সংগ্রহ করতে পারবেন।

রমজান মাসে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের হেল্পলাইন কল সেন্টারে ১০৫ নম্বরে ফোন করে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেবা পাওয়া যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa