
জুমবাংলা ডেস্ক : গত ১৪ই সেপ্টেম্বর অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ১৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন দুই রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু। আদেশে বলা হয়, ৯২টি প্রতিষ্ঠান ব্যতিত অননুমোদিত ও রেজিস্ট্রেশনবিহীন সব নিউজ পোর্টাল বন্ধ করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।
অপরদিকে, আজ রবিবার, ১০ই অক্টোবর অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশের বিরুদ্ধে আপিল আবেদন জমা দিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)। বনেকের পক্ষে এই আপিল আবেদন করেন সংগঠনটির সাংগাঠনিক সম্পাদক সোহেল রেজা ও সাধারণ সদস্য শরিফুল ইসলাম শাকিল।

আপিল আবেদনে হাইকোর্টের রায়কে সম্মান প্রদর্শনপূর্বক অনিবন্ধিত ও চলমান নিবন্ধন প্রকিয়ায় যেসকল অনলাইন রয়েছে সেগুলোকে নিবন্ধনের সুযোগ প্রদানের কথা উল্লেখ করা হয়। বনেকের এই আপিল আবেদন করা দুই সদস্যের পক্ষে উচ্চ আদালতে ফাইল জমা দিয়েছেন ব্যারিষ্টার এইচ এম সানজিদ সিদ্দিক। তিনি আপিল আবেদনের ফাইল জমার বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিষয় কথা হয় সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সাথে। তিনি জানান, দেশে নিবন্ধিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষের। অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালগুলোর অন্যতম আয়ের উৎস হচ্ছে ফেসবুক ও গুগুল বিজ্ঞাপন, যা রেমিট্যান্স হিসেবে বাংলাদেশে আসে।
প্রতিমাসে ফেসবুক ও গুগুল বিজ্ঞাপন থেকে আনুমানিক প্রায় ১০ লাখ মার্কিন ডলার আয় করে এসব নিউজ পোর্টাল। যা দেশে রেমিট্যান্স বৃদ্ধি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। বিশ্বব্যাপী করোনা মহামারীতে যখন দেশের ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ ছিল এবং প্রবাসীরা কর্মহীন হয়ে দেশে রেমিট্যান্স পাঠাতে পারছিলনা তখনও রেমিট্যান্স আয় অব্যাহত রাখে এসব অনলাইন নিউজ পোর্টাল।
দেশের বিরুদ্ধে যেসব নিউজ পোর্টাল বিভিন্ন প্রপগান্ডা ছড়ানো সহ মিথ্যা, অসত্য, গুজব, বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে এবং যেসব নিউজ পোর্টালের নিজস্ব কোন অস্থিত্ব নাই। অথ্যাৎ জনবল নেই, অফিস নেই সেসব ভুঁইফোর অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হোক বলেও জানান তিনি।
আপিল আবেদনের বিষয় কথা হয় সংগঠনটির সভাপতি খায়রুল আলম রফিকের সাথে। তিনি জুমবাংলা নিউজকে বলেন, তথ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছে অনলাইন নিউজ পোর্টালের রেজিষ্ট্রেশন কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। অনিবন্ধিত অনেকগুলো নিউজপোর্টাল ৩ ধাপে যাচাই বাছাই শেষ হয়েছে। যেগুলোতে ইতিমধ্যে কার্যক্রম পরিচালনা করছে এবং বিনিয়োগও রয়েছে। যেহেতু অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া সে ক্ষেত্রে যেগুলো যাচাই বাছাই হয়েছে সেগুলো যাতে বন্ধ না হয় এবং দ্রুত নিবন্ধনের ব্যবস্থা করা হয়। এছাড়া নতুন করে যাতে নিবন্ধনের জন্য আবেদন করা যায় সেই প্রক্রিয়া শুরু করার জন্য আমাদের এই আপিল আবেদন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


