Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অনিয়ন্ত্রিত জীবনযাপনে ঝুঁকিতে তরুণ প্রজন্ম
জাতীয়

অনিয়ন্ত্রিত জীবনযাপনে ঝুঁকিতে তরুণ প্রজন্ম

By Saiful IslamDecember 1, 20195 Mins Read

অনিয়ন্ত্রিত জীবনযাপনে ঝুঁকিতে তরুণ প্রজন্ম

Advertisement
জুমবাংলা ডেস্ক : তথাকথিত অতি আধুনিকতা, অবাধ তথ্য-প্রযুক্তির নেতিবাচক ব্যবহার ও নানা ধরনের মাদকসহ আরো কিছু অসুস্থ প্রবণতায় জড়িয়ে পড়ছে কিশোর ও তরুণ প্রজন্ম। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত সব শ্রেণীর কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নানা অপসাংস্কৃতি।
এর ধারাবাহিকতায় নতুন প্রজন্ম ঢুকে পড়ছে অনিয়ন্ত্রিত যৌনাচরণের মারাত্মক আসক্তিতে। দিনে দিনে এ পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠছে, যা দেশের এইডস-এইচআইভির ঝুঁকি আগের তুলনায় বহুমাত্রায় বাড়িয়ে তুলেছে বলে জানান বিশেষজ্ঞরা। উদ্বিগ্ন বিশেষজ্ঞরা এ জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে কিছু কার্যক্রম ও বাণিজ্যিক বিশৃঙ্খল অবস্থাকে দায়ী করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. ফাতেমা রেজিনা পারভিন বলেন, মূলত পারিবারিক ও সামাজিক অনুশাসনের গলদ থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের অনেকেই ব্যক্তিস্বাধীনতা ও অধিকারবোধের অপব্যবহার ঘটাচ্ছে। অনেকেই যেভাবে বন্ধুত্বের আবরণে অবাধ জীবনাচারে জড়িয়ে পড়ছে, তা অবশ্যই শঙ্কার বিষয়। এর দায় প্রথমত পরিবার এবং পরে সমাজকেই নিতে হবে।

এদিকে গত এক বছরে দেশে এইডস রোগীর সংখ্যা বেড়েছে এক হাজারের বেশি; যাদের মধ্যে ১০০ জন রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ হলেও বাকিরা দেশের সাধারণ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে, এইচআইভি/এইডস নিয়ে দেশের মানুষের মধ্যে গত কয়েক বছরে সচেতনতা বাড়লেও আক্রান্ত শনাক্তের হার বাড়েনি। অনেকেই হয়তো পারিবারিক ও সামাজিক নানা রকম ভয়ে নিজে এইচআইভি পজিটিভ জেনেও বিষয়টি শুধু নিজের মধ্যে চেপে রেখেছে। এ ছাড়া অনেকে হয়তো পরীক্ষাও করায় না ধরা পড়ার ভয়ে। এ কারণে এখনো প্রায় ৫৫ শতাংশ এইডস রোগীই রয়ে গেছে শনাক্তকরণের বাইরে। মাত্র ৪৫ শতাংশ রোগীকে শনাক্ত করা গেছে।

দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয় ১৯৮৯ সালে। এর পর থেকে এ পর্যন্ত ছয় হাজার ৪৫৫ জন এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মারা গেছে এক হাজার ২০০ জনের বেশি; যদিও দেশে এইচআইভি সংক্রমিত মানুষের সংখ্যা ১৪ হাজারের বেশি হবে বলে জানানো হয়েছে বিশেষজ্ঞদের পর্যায় থেকে।

একই সূত্রের তথ্য অনুসারে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত দেশে নতুন এইচআইভি পজিটিভ এক হাজার ২০ জনকে শনাক্ত করা গেছে, যা ২০১৭ সালের ডিসেম্বর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত শনাক্ত হয়েছিল ৮৬৯ জন। ওই সময়ে মারা গেছে ১৪৮ জন। তবে গত এক বছরে দেশে কতজন এইডস রোগীর মৃত্যু ঘটেছে বা নতুন অন্যান্য সংখ্যা কত, তা আজ বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠনিকভাবে প্রকাশ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, বিভিন্ন অনিয়ন্ত্রিত জীবনাচারের কারণে অপেক্ষাকৃত কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে অনিরাপদ যৌন আসক্তি বেড়ে যাচ্ছে। এ ক্ষেত্রে যেমন পারিবারিক নজরদারি ও অনুশাসনের ঘাটতি রয়েছে, তেমনি অবাধে পিল বেচাকেনার মতো কিছু বাণিজ্যও এই প্রজন্মকে নিরাপত্তার নামে উসকে দিচ্ছে। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে দেশে অনেক কম্পানি বাজারে নানা ধরনের জন্মনিরোধক পিল ছেড়েছে। ওই কর্মকর্তা উদাহরণ তুলে ধরে বলেন, এখন বিভিন্ন চ্যানেলে একটি বিজ্ঞাপন দেখা যাচ্ছে। ওই বিজ্ঞাপনচিত্রে এক কিশোরী বা তরুণী বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে হঠাৎই বিরক্ত প্রকাশ করে। তখন একটি ইমার্জেন্সি পিল পেয়ে বিরক্তি ঝেড়ে আবার আনন্দে মেতে ওঠে। এ ধরনের বিজ্ঞাপনচিত্র আমাদের দেশের প্রেক্ষাপটে কতটা উপযুক্ত, তা খতিয়ে দেখা দরকার। এসব বিজ্ঞাপন তৈরি বা প্রচারের আগে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয় কি না, সেটিও দেখা জরুরি।

খোঁজ নিয়ে জানা যায়, এমন আরো বেশ কিছু পিল বাজারজাতের আওতায় টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন মাধ্যমে কিশোর-তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার মতো বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে অবাধে। এসব পিল বাণিজ্য ও প্রচারণা থেকে দেশের কিশোর ও তরুণ প্রজন্মকে অকালগর্ভধারণে সুরক্ষার নামে এইডস-এইচআইভির ঝুঁকির জায়গায় পুরোপুরি অরক্ষিত করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এইডস-এইচআইভি) অধ্যাপক ডা. সামিউল ইসলাম সাদী বলেন, ‘এমনিতে আমাদের তরুণ প্রজন্ম এখন এক ধরনের সামাজিক অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু যেভাবে অবাধে পিল ও যৌন উত্তেজক নানা উপাদানের প্রসার ঘটছে, তাতে এই প্রজন্মকে উল্টো নতুন করে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।’ ওই কর্মকর্তা বলেন, পিলে হয়তো অকালগর্ভধারণ বন্ধ হতে পারে; কিন্তু এইডস-এইচআইভির ঝুঁকি তো আর বন্ধ হচ্ছে না। এখন যদি কেউ ওই পিলের ওপর ভরসা করে যখন-তখন, যেখানে-সেখানে অনিরাপদ যৌনাচারণে জড়িয়ে পড়ে, সেটি ভয়ানক বিপদের কথা। তিনি বলেন, ‘শুধু পেশাদার যৌনকর্মী কিংবা মাদকগ্রহীতারাই যে এইডস-এইচআইভির ঝুঁকিতে আছে, তা কিন্তু নয়। আমাদের কাছে যে চিত্র আসে, তাতে কিন্তু পেশাদার যৌনকর্মীদের পাশাপাশি নতুন প্রজন্মের এক শ্রেণির ছাত্র-ছাত্রীর মধ্যে যৌনতা এখন নেশার মতো আসক্তিতে পরিণত হয়েছে।’

অধ্যাপক ড. ফাতেমা রেজিনা পারভিন বলেন, যেসব পরিবার সময়মতো তাদের সন্তানকে সঠিকভাবে দেখভাল করতে পারছে, তাদের সন্তানরা সাধারণত বিপথগামী হয় না; কিন্তু যেসব পরিবারে সন্তানরা অতিরিক্ত স্বাধীনতার নামে রাতভর কম্পিউটার-ল্যাপটপ-মোবাইল ফোনে ডুবে থাকে, সময়মতো ঘুম-খাওয়াদাওয়া-গোসল করে না কিংবা ইচ্ছামতো বাইরে যাতায়াত করে, মা-বাবা ঠিকভাবে সন্তানকে সময় দেন না, তারাই কোনো না কোনো পর্যায়ে গিয়ে বিপথগামী হয়। কেউ মাদক ও যৌন আসক্তিতে আটকে যায়, কেউ বা সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হয়। এই বিশেষজ্ঞ বলেন, ‘অনেক পরিবারই সন্তানকে অধিক স্বাধীনতা দিয়ে ফেলে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরার ক্ষেত্রে। এতে যে শুধু নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা কিন্তু নয়, অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে এমন অভিমতকে রক্ষণশীলতা বলে বিদ্রুপ করার চেষ্টা করতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আসলেই আমাদের দেশের তরুণ প্রজন্মের একটি অংশ আধুনিকতার অপপ্রয়োগ ঘটাচ্ছে। এইচআইভির মতো রোগের দিক থেকেও তারা কিন্তু ঝুঁকিমুক্ত নয়।’

যৌনকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও এইচআইভি চিকিৎসা-সচেতনতা নিয়ে কাজ করা সংগঠন লাইট হাউসের উপনির্বাহী প্রধান কে এম এস তারিক বলেন, ‘আমরাও দেখতে পাচ্ছি যৌনকর্মীদের মধ্যে তারুণ্যের আধিক্য বেশি। তবে এই শ্রেণির মধ্যে যারা শুধু দরিদ্র পর্যায়ের তারাই আমাদের আশ্রয়ে আসে স্বাস্থ্যসহ বিভিন্ন সুরক্ষা পেতে। বাকিরা কিন্তু কারোরই নিয়ন্ত্রণে নেই। তাদের কোনো সঠিক হিসাবও নেই। লাইট হাউস ৬৮টি কেন্দ্রের মাধ্যমে যৌনকর্মীদের সেবা দিয়ে যাচ্ছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

June 26, 2026
তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026
কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

June 26, 2026

Latest News

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa