Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে : কাদের
জাতীয়

অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 9, 20202 Mins Read

অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে : কাদের

Advertisement

জুমবাংলা ডেস্ক : অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না, তা শেখ হাসিনা প্রমাণ করেছেন।

রবিবার নিজের সরকারি বাসা থেকে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনগণের চোখের ভাষা, মনের ভাষা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বোঝে বলেই যেকোনো বিষয়ে সরকার দ্রুততম সময়ে রেসপন্স করে।”

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, “ক্যাসিনোবিরোধী অভিযান, স্বাস্থ্যখাতে জেকেজি-রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান এবং অন্যান্য যেসব অনিয়ম হচ্ছে, সেসবের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সরকারকে আগে কেউ বলে দেয়নি। কারও পরামর্শে সরকার অভিযান পরিচালনা করেনি। শেখ হাসিনা সরকার নিজেই এই সকল অনিয়ম উদঘাটন করেছে। তার ম্যাকা‌নিজম দি‌য়ে অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেননি। স্বতপ্রণোদিত হয়েই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং এই অভিযান বিভিন্ন খাতে অব্যাহত থাকবে।”

বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের ‍বলেন, “আজ যারা অনিয়ম নিয়ে কথা বলছেন, তাদের সময়কালে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছিল। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার পাশাপাশি দলীয় গঠনতন্ত্র থেকে দুর্নীতি বিষয়ক ধারা বাতিল করে বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের স্বীকৃতি দিয়েছে।”

শেখ হাসিনা সরকার কোনো অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করেনি বরং প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের জন্য সোচ্চার থেকেছে জানিয়ে তিনি বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডে অভিযুক্তরা দলীয় পরিচয়েও ছাড় পায়নি। বুয়েটের আবরার, বরগুনার রিফাত শরীফ, ফেনীর নুসরাতসহ অন্যান্য ঘটনায়ও অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়েছে।

বিএনপি তাদের সময়কালে এমন কোনো নজির সৃষ্টি করতে পেরেছে কিনা, প্রশ্ন রাখেন মন্ত্রী।

এর আগে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতার পাশাপাশি কর্মদক্ষতা মূল্যায়ণ করা হবে।

সরকারি অর্থ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা পালনের পাশাপাশি অপচয় রোধ করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সড়ক নির্মাণে গুণগতমান অক্ষুণ্ন রাখতে হবে। কাজের মান ধরে রাখতে এবং সময়মত শেষ করতে কর্মকর্তাদের নিবিড় তদারকি বাড়াতে হবে।

মন্ত্রী ঈদের ফিরতি যাত্রায় দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা তদন্তে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন।

আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন, মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব জনাব চন্দন কুমার দে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান, গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেনসহ বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026
ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

June 24, 2026
bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

June 24, 2026

Latest News

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

নতুন পে স্কেল

নতুন পে স্কেল কার্যকর আসলে কীভাবে?

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa