
এদিকে দরজায় কড়া নাড়তে শুরু করেছে বিপিএল। আর মাত্র ১২ দিন পরেই দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জাঁকজকপূর্ণ এই আসরের পর্দা উঠবে। তাই হয়তো আর বসে না থাকতে পেরে, নেমে পড়েছেন ব্যাটিং অনুশীলনে।
বঙ্গবন্ধু বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনস তাকে দলে ভিড়িয়েছে। সেই দলটির ব্যাট হাতে রানের সাগর বানাতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন এই ওপেনার।
অনুশীলনে তামিমের সঙ্গে ছিলেন ঢাকা প্লাটুনম হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যেখানে বোলারের ভূমিকায় ছিলেন কোচ নিজেই। আর আম্পায়ারের ভূমিকায় টেস্ট অধিনায়ক মুমিনুল হক আর ব্যাটসম্যান তামিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



