Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অনুশীলনে ফিরলেন নেইমার
খেলাধুলা ফুটবল

অনুশীলনে ফিরলেন নেইমার

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 27, 20212 Mins Read

অনুশীলনে ফিরলেন নেইমার

Advertisement

স্পোর্টস ডেস্ক: অনুশীলনে ফিরেছেন প্যারিস সেন্ত জার্মেই’র (পিএসজি) ব্রাজিলীয় তারকা নেইমার। তবে চোট থেকে ফিরে একা একাই অনুশীলন করেছেন তিনি। দলটির কোচ মরিসিও পচেত্তিনো জানিয়েছেন, নেইমার প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠেছেন চোট থেকে।

গত ১০ ফেব্রুয়ারি ফরাসি কাপের ম্যাচে কঁয়ের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডারের কড়া ফাউলের শিকার হন নেইমার। তাতে চোট পান তার বাম অ্যাবডাক্টরে। এর ফলে কমপক্ষে চার সপ্তাহের জন্য ছিটকে যান তিনি, খেলতে পারেননি বার্সেলোনার বিপক্ষে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচেও।

তবে নেইমারকে ছাড়াই পিএসজি সে রাতে হারিয়েছিল বার্সেলোনাকে। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে বার্সার মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছিল পচেত্তিনোর শিষ্যরা। এরপরের ম্যাচেই অবশ্য মোনাকোর কাছে ফরাসি লিগে ২-০ গোলে হারের কবলে পড়ে দলটি।

গত বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত অনুশীলন দিয়ে ফেরার কাজে নেমে পড়েন নেইমার। এ ব্যাপারে দিজঁর মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে জানান কোচ পচেত্তিনো। গত শুক্রবার সাংবাদিকদেরকে দলের হালচাল জানাতে গিয়ে তিনি বলেন, ‘চিকিৎসক ও পারফর্ম্যান্স বিভাগের পূর্ণ নজরদারিতে আছে সে, তার জন্য ঠিক করে দেয়া নিয়ম কানুনও ঠিকঠাক মেনে চলছে নেইমার। আজ সে একক অনুশীলনে নেমেছে, মানসিকভাবেও সে সুবিধাজনক অবস্থানে আছে। এ কারণে আমরা বেশ খুশি। সবকিছু ঠিকঠাকই আছে তার। তবে যেমনটা ধারণা করা হচ্ছিল, তার আগেই সে সেরে উঠছে।’

একক অনুশীলনে ফিরলেও দলের সঙ্গে প্রস্তুতি ঠিক কবে থেকে নেওয়া শুরু করবেন পিএসজি তারকা, তা জানা যায়নি এখনো। তবে ধারণা করা হচ্ছে, নেইমার ফিরতে পারেন আগামী ১০ মার্চ বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে শেষ ষোলর ফিরতি লেগ দিয়ে।

তবে পিএসজির আপাতত লক্ষ্য দিজঁকে হারিয়ে জয়ে ফেরা। আগের ম্যাচেই যে মোনাকোর কাছে হারের বিস্বাদ নিয়েছিল দলটি। আজ বাংলাদেশ সময় রাত দশটায় ম্যাচটিতে নেইমারকে ছাড়াও কোচ পচেত্তিনো পাবেন না আনহেল দি মারিয়া, লেয়ান্দ্রো পারেদেস, আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি, মার্কো ভেরাত্তি ও মাউরো ইকার্দিকে। চোট নিয়ে আপাতত মাঠের বাইরে আছেন উল্লেখিত সকলে।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে পিএসজি কিছুটা পিছিয়েই আছে চলতি মৌসুমে। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দলটি আছে লিগের তৃতীয় স্থানে। তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে তালিকার দুইয়ে আছে লিওঁ। আর শীর্ষে থাকা লিল সমান ম্যাচে সংগ্রহ করেছে ৫৮ পয়েন্ট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
১০ নম্বর জার্সি

নিলামে পেলের ১০ নম্বর জার্সির অবিশ্বাস্য দাম!

July 18, 2026
স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

রদ্রির সেরা খেলাই পারে আর্জেন্টিনাকে হারাতে: গার্দিওলা

July 18, 2026
গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

July 18, 2026

Latest News

১০ নম্বর জার্সি

নিলামে পেলের ১০ নম্বর জার্সির অবিশ্বাস্য দাম!

স্পেন-আর্জেন্টিনা ম্যাচ

রদ্রির সেরা খেলাই পারে আর্জেন্টিনাকে হারাতে: গার্দিওলা

গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

brazil-commentator

মেসির প্রশংসা করে বিপাকে ব্রাজিলের জনপ্রিয় ধারাভাষ্যকার

এমবাপ্পে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

ফকল্যান্ড

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত বার্তা কীভাবে মাঠে পৌঁছাল, সামনে এল নতুন তথ্য

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ফিফা প্রধান

লাল কার্ড বিতর্ক: ফের উসকে দিলেন ট্রাম্প, প্রশংসা করলেন ফিফা প্রধানের

স্কালোনি

ইতিহাসে গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি

Iyamal

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে সুখবর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa