Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অন্তরঙ্গ দৃশ্য ধারণ করেই ফোন চুরি করতো রাতুল
জাতীয়

অন্তরঙ্গ দৃশ্য ধারণ করেই ফোন চুরি করতো রাতুল

By Shamim RezaNovember 18, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতো ইয়াসির রাতুল। আর সেই ‘অন্তরঙ্গ মুহূর্তের’ দৃশ্যটি ধারণ করতো ভুক্তভোগীদেরই মোবাইল ফোনে। এরপর সুযোগ বুঝে ফোনটি চুরি করতো সে।

শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি, ভুক্তভোগীদের ফেসবুক আইডি নিজের দখলে নিয়ে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে হাতিয়ে নিতো টাকা। এমন অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সোমবার রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আর নিজের দোষ স্বীকার করে মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় রাতুল। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সাইবার ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসপি) রেজাউল মাসুদ।

তিনি বলেন, নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়া রাতুল একজন বহুমুখী প্রতারক। এক সময় সে রাজধানীর মিরপুরে এক রাজনৈতিক নেতার বাড়িতে টি বয় হিসেবে কাজ করতো। পরে মোহাম্মদপুর রিংরোডে এক শোরুমে সেলসম্যানের চাকরি নেয়। চাকরি ছেড়ে দিয়ে যৌন ও ব্ল্যাকমেইলিংয়ের মত অপরাধে জড়িয়ে পড়ে।

সিআইডির পুলিশের এ কর্মকর্তা বলেন, রাতুল প্রথমে প্রেমের ফাঁদে ফেলে সুন্দরী তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতো। এরপর সেই দৃশ্য ভিকটিমের মোবাইলে ধারণ করে মোবাইল নিয়ে পালিয়ে যেত। আর সেই মোবাইল বিক্রির আগে ভিকটিমের ভিডিও কন্টেন্ট এবং ফেসবুক আইডি নিজের দখল নিয়ে রাখত। সেটা দেখিয়ে দিনের পর দিন তরুণীদের ব্ল্যাকমেইল করত।

বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, রাতুলের প্রতারণার শিকার এমন একজন ভুক্তভোগী তরুণী সিআইডি সাইবার ক্রাইমের কাছে অভিযোগ করেন।

ওই ভুক্তভোগী জানিয়েছেন, রাতুলের সঙ্গে তার পরিচয় ৬ মাসের। পরিচয় হওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় তার (রাতুলের) সঙ্গে দেখা করে ওই তরুণী। এরমধ্যে একদিন ভুক্তভোগীকে চাঁদপুর যাওয়ার প্রস্তাব দেয়। ভুক্তভোগী তরুণী তার দুই বন্ধুকে নিয়ে রাতুলের সঙ্গে লঞ্চে চাঁদপুর যায়। আর লঞ্চে থাকাকালীন বন্ধুদের অনুপস্থিতিতে রাতুল ওই তরুণীর মোবাইলে ফোনে কৌশলে তার নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে লঞ্চ থেকে ঢাকায় নামার পর রাতুলের মোবাইলে ব্যালেন্স না থাকায় ওই তরুণীর (ভুক্তভোগী) মোবাইল নিয়ে ফোন করার কথা বলে সদরঘাট থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই তরুণী আরো জানান, পরে তারা দীর্ঘ সময় অপেক্ষা করে রাতুলের জন্য। কিন্তু রাতুল আর আসেনি। পরবর্তীতে রাতুল তার (তরুণীর) বিকাশে থাকা ১০ হাজার টাকা নিয়ে নেয়। এছাড়া নগ্ন ভিডিও দিয়ে হুমকি দেয়। তাকে ২৫ হাজার টাকা না দিলে সে তার নগ্ন ভিডিও ফেসবুকে ছেড়ে দিবে। তখন তার ফেসবুক আইডিও রাতুলের নিয়ন্ত্রণে। এমনকি রাতুল টাকার জন্য তরুণীর মা-বাবাকেও চাপ দেয়।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও রাতুলের এই প্রতারণার শিকার হন। ওই ভুক্তভোগী জানান, ৬ মাস আগে এক ইউটিউবার মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘তানজুমা আফরোজ’ নামের একটি আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। ওই আইডির ব্যক্তিটি মেয়ে ভেবে তার সঙ্গে ম্যাসেঞ্জারে চ্যাটিং এবং ফোনে কথা বলতেন। পরবর্তীতে ‘তানজুমা আফরোজ’ আইডির ব্যক্তিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাতুলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে তারা একে অপরের সঙ্গে নিয়মিত কথা বলতেন। একপর্যায়ে প্রেমে রূপ লাভ করে তাদের এ সম্পর্ক।

এরপর রাতুল ভুক্তভোগীকে ভিডিও কলে এসে কথা বলার অনুরোধ জানায়। ভিডিও কলে রাতুল তাকে নগ্ন হতে বলে। পরে ওই দৃশ্যটি সে স্ক্রিন রেকর্ড করে রাখে। পরে তার সঙ্গে দেখা করতে এসে কৌশলে মোবাইল নিয়ে পালিয়ে যায়। ফেসবুক আইডি, জিমেইল অ্যাকাউন্ট দখলে নেয় রাতুল।

এরপর সেই মোবাইল বিক্রি করে দেয় সে। কিন্তু তিনি জানতেন না ওই আইডিটি রাতুলের ছিল এবং রাতুল বিশেষ সফটওয়্যারের মাধ্যমে মেয়ে কণ্ঠে কথা বলতো।

সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, রাতুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহজাহানপুর মডেল থানার মামলা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছে থাকা প্রতারণা এবং ব্ল্যাকমেইলে ব্যবহৃত দুটি মোবাইল সেট, ১০টি সিম উদ্ধার হয়। যার ভিতর চারটি ফেক ফেসবুক আইডি এবং নয়টি জিমেইল একাউন্ট পাওয়া যায়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার একতাপুর।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অন্তরঙ্গ করতো করেই চুরি দৃশ্য! ধারণ! ফোন রাতুল
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 3, 2026
আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

February 3, 2026

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

February 3, 2026
Latest News
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

সরকারি ছুটি

টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে

কূটনৈতিক পাসপোর্ট

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

যোগদান করেছেন

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.