Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অন্যের সাথে ভাগে কোরবানি দেয়ার নিয়ম
ইসলাম জাতীয় ধর্ম

অন্যের সাথে ভাগে কোরবানি দেয়ার নিয়ম

By rskaligonjnewsJune 27, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: কোরবানি মুসলমানদের অন্যতম ধর্মীয় অনুষঙ্গ। মুসলিমদের বড় দুই আনন্দের দিনের মধ্যে ঈদুল আজহা একটি। আর ঈদুল আজহার প্রধান আকর্ষণ এবং বড় আমল হলো কোরবানি করা।

কোরবানী

Advertisement

একজন প্রকৃত মুসলমান নিজের অর্থে কেনা পশুটি আল্লাহর নামে উৎসর্গ করে জবাই করার মাধ্যমে মূলত নিজেকে আল্লাহর কাছে সমর্পণের শিক্ষা নেন। ভাগে কোরবানির পশুতে প্রত্যেক অংশীদারের অংশ সমান হতে হবে। এক্ষেত্রে কারো অংশ অন্যের থেকে কম হতে পারবে না। উদাহরণ হিসেবে বলা যায়- কারো আধা ভাগ, কারো দেড় ভাগ। এমন হলে কোনো অংশীদারের কোরবানি শুদ্ধ হবে না। (বাদায়েউস সানায়ে- ৪/২০৭)

পশুর মধ্যে উট, গরু, মহিষ সাত ভাগে অথবা সাতের কম যেকোনো সংখ্যা যেমন- দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা যায়। (মুসলিম, হাদিস- ১৩১৮; বাদায়েউস সানায়ে- ৪/২০৭)

অংশীদার নির্বাচন
কোনো অংশীদারদের কেউ যদি আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না। এমনকি তাকে অংশীদার বানালে অন্য অংশীদারদেরও কোরবানি শুদ্ধ হবে না। এজন্য সতর্কতার সঙ্গে অংশীদার নির্বাচন করা প্রয়োজন। (বাদায়েউস সানায়ে- ৪/২০৮, কাজিখান- ৩/৩৪৯)

কোরবানির সঙ্গে আকিকা
কেউ ইচ্ছা করলে কোরবানির গরু, মহিষ এবং উটে আকিকার নিয়তে অংশীদার হতে পারবেন। এতে কোরবানি এবং আকিকা দুইটিই শুদ্ধ হবে। এক্ষেত্রে ছেলের জন্য দুই অংশ আর এক অংশ দিতে হবে মেয়ের জন্য। এছাড়া শৈশবে আকিকা করা না হলে বড় হওয়ার পরও আকিকা করা যাবে। যার আকিকা তিনি নিজে এবং তার মা-বাবাও আকিকার গোশত খেতে পারবেন। (ইলাউস সুনান- ১৭/১২৬)

ফাতাওয়া শামিসহ ফিকহ-ফাতাওয়ার কিতাবাদিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, কোরবানির সঙ্গে আকিকা সহিহ। (রদ্দুল মুহতার ৬/৩২৬; হাশিয়াতুত তহতাভি আলাদ্দুর- ৪/১১৬)

হালাল সম্পদে কোরবানি
সম্পূর্ণ হালাল সম্পদ থেকে কোরবানি করতে হবে। হারাম টাকায় কোরবানি করা শুদ্ধ নয় এবং এক্ষেত্রে অন্য অংশীদারদের কোরবানিও শুদ্ধ হবে না। কেউ যদি গরু, মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়তে কেনেন আর তিনি ধনী হন, তাহলে তার জন্য এ পশুতে অন্যকে অংশীদার করা জায়েজ। কিন্তু এতে কাউকে অংশীদার না করে একা কোরবানি করাই ভালো। আর অংশীদার করলে ঐ টাকা সদকা করে দেওয়া উত্তম।

এছাড়া যদি ঐ ব্যক্তি এমন গরিব হন, যার উপর কোরবানি করা ওয়াজিব নয়, সেক্ষেত্রে যেহেতু কোরবানির নিয়তে পশুটি কেনার মাধ্যমে লোকটি তার পুরোটাই আল্লাহর জন্য নির্ধারণ করে নিয়েছেন, তাই তার জন্য এ পশুতে অন্যকে অংশীদার করা জায়েজ নয়। আর অংশীদার করলে ঐ টাকা সদকা করে দেওয়া জরুরি। কোরবানির পশুতে কাউকে অংশীদার করতে তা কেনার সময়ই নিয়ত করে নিতে হবে। (কাজিখান- ৩/৩৫০-৩৫১, বাদায়েউস সানায়ে- ৪/২১০)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa