Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় স্লাইডার

অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 5, 2019Updated:অক্টোবর 5, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

আসাদুজ্জামান খান
ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ বা যে দলের নেতাই হোক না কেন, আপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতেই হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার রাজধানীর স্বামীবাগ এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী আশ্রম মন্দিরে শারদীয় দুর্গা পূজার মন্ডপ পরিদর্শন ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, শুধু শীর্ষ সন্ত্রাসী জিসানই নয়, অপরাধী যেই হোক, কোনো ছাড় পাবে না। সে দেশেই থাকুক আর বিদেশেই থাকুক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে। আজ হোক, কাল হোক শাস্তি তাকে পেতেই হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হওয়া তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসানকে অবশেষে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানকার পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। জিসানকে দেশে আনার প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই। এ বিষয়ে ইন্টারপোল যুক্ত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এখনো যারা ইন্টারপোলের তালিকায় রয়েছে, বাকিদেরও এভাবে গ্রেফতারের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, ‘আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপন করি ও করবো। ধর্ম যার যার উৎসব সবার। সেভাবে ধর্ম যার যার রাষ্ট্রও সবার।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। তার বড় প্রমাণ গত ১০ বছরে সব ধর্মের মানুষ নির্বিঘেœ যার যার ধর্মীয় উৎসব পালন করছেন। এতে কেনো বিশৃঙ্খলা ঘটেনি। কারণ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি করছে।

মন্ত্রী বলেন, কেউ যদি ধর্মকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক উসকানির চেষ্টা করে, তা সহ্য করা হবে না। তার বিরুদ্বে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুষ্ঠানে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি পংকজ নাথ সভাপতিত্ব করেন।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক, দলীয় নেতাকর্মী,মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা,প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিস্টরা এসময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa