Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার অফিস স্টাফদের ‘গরু’ বলে সম্বোধন করল এক নারী অফিসার
জাতীয় ফেসবুক বিভাগীয় সংবাদ মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

অফিস স্টাফদের ‘গরু’ বলে সম্বোধন করল এক নারী অফিসার

By iNews DeskAugust 17, 2019Updated:August 17, 20192 Mins Read

অফিস স্টাফদের ‘গরু’ বলে সম্বোধন করল এক নারী অফিসার

Advertisement

জুমবাংলা ডেস্ক: শোক দিবসের প্রস্তুতিকে গরু আর রাখালের গল্পের সঙ্গে তুলনা করে ফেসবুকে স্টাটাস দিয়েছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন।

বুধবার তিনি তার ফেসবুক থেকে এমন স্টাটাস দেন। সেখানে তিনি অফিস স্টাফদের গরু আর নিজেকে রাখাল হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসে অফিস সহায়ক তানভির হোসেন জানান, শোক দিবস উপলক্ষ্যে কিছু প্রতিবন্ধি উপকরণ বিতরণ করা হয়েছে। আর কিছু চেক বিতরণ করা হয়েছে। এ ছাড়া বেশি কিছু আয়োজনে ছিল না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ম্যাডামের ফেসবুক স্টাটাসের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

অন্যদিকে, ফিল্ড সুপার ভাইজার শাহিনুর ইসলাম বলেন, সুমনা শারমিন আমাদের অফিসার। তিনি আমাদের ফেসবুকে গরু বলে সম্মোধন করেছেন এটা আমি এখনো দেখিনি। না দেখা পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না।

আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন বলেন, শোক দিবস উপলক্ষ্যে তিনজন প্রতিবন্ধির মাঝে উপকরণ ও ঋণের চেক দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে উপবৃত্তির তিন হাজার টাকা করে চেক দেওয়া হয়েছে। আর শোক দিবসের র‌্যালী ও শ্রদ্ধাঞ্জলি উপজেলা প্রশাসনের সঙ্গে একত্রে দেওয়া হয়েছে।

অফিস স্টাফদের গরু সম্মোধন করে ফেসবুকে স্টাটাস দেওয়ার বিষয়ে সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন জানান, আমার অফিসের স্টাফরা কাজ করছিল না সেজন্য আমি একটা গ্রুপে এটা লিখেছি। সেটা আপনার জানার কথা নয়। আপনি জানলেন কিভাবে?
অফিস স্টাফদের ‘গরু’ বলে সম্বোধন করল এক নারী অফিসার
উত্তেজিত হয়ে এই সমাজসেবা কর্মকর্তা আরও বলেন, আমার স্টাফরা কাজ করছে না। আমি বিতৃষ্ণা হয়ে আমার পারসোনাল গ্রুপে এটা লিখেছি। আমি আমার স্কুলের একটা গ্রুপে আমার স্টাফরা গরু এটা আমি লিখেছি। আপনি এটি পেলেন কিভাবে?ফেসবুক স্ট্যাটাসে (পাঠকদের জন্য হুবহু) তিনি লিখেছেন, ইট’স সরকারি চাকরি, ম্যান….সবাই যখন এই ঝুম বৃষ্টির দিনে খিচুড়ি-গোমাংসের রসনা তৃপ্তি উপভোগ করছে, আমি তখন (৩০+৯৯=) ১২৯টি গরুকে (৩০ জন অফিশিয়াল স্টাফ আর ৯৯ জন মাস্টার রোলে নিয়োগ প্রাপ্ত স্টাফ) নিয়ে শোক দিবসের প্রোগ্রামের প্রস্তুতি আর ক্যাপিটেশন গ্রান্ড নিয়ে অফিস সামলানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি! রাখালই শুধু জানে, ১২৯টা গরু পালার কী সুখ!

আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তার সুমনা শারমিনের দেওয়া ফেসবুক স্টাটাসের বিষয়ে জেলা সমাজসেবা কর্যালয়ের উপ পরিচালক দেবাশীষ সরদার বলেন, আমার ফেসবুকটি বন্ধ থাকায় বিষয়টি আমার দৃষ্টিতে আসেনি।

আশাশুনি সমাজসেবা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি এমন ফেসবুক স্টাটাস দেননি বলে জানিয়েছেন। তবে ঘটনাটি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

July 8, 2026

Latest News

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa