স্পোর্টস ডেস্ক : গত সেপ্টেম্বরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ভালো কিছু ইনিংস খেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি অলরাউন্ডার শোয়েব মালিক। নির্বাচকদের এ সিদ্ধান্তের সমালোচনাও হয়েছে। কেউ কেউ তো সন্দেহও করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে শোয়েব মালিকের সম্পর্কটা বোধ হয় ভালো নয়। এতদিন এ বিষয়ে কিছু না বললেও অবশেষে ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার প্রথমবারের মতো মুখ খুলেছেন।

বাবরের সঙ্গে সম্পর্কের অবনতির প্রসঙ্গে মুখ খুললেন শোয়েব মালিক

এশিয়া কাপ চলাকালে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ৯ ইনিংসে ১৪০.৬৮ স্ট্রাইক রেটে ২০৪ রান করেন মালিক। গত বছর নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার এ বছর পিএসএলেও দারুণ ছন্দে ছিলেন। ১৩৭.৩২ স্ট্রাইক রেটে ১১ ইনিংসে ৪০১ রান করেছেন, তিনটি ফিফটিও ছিল। তবু টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে আক্ষেপ নেই এই তারকা অলরাউন্ডারের।

সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম ‘সামা টিভি’কে মালিক বলেন, তার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা না থাকার বিষয়টি পুরোপুরি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এ জন্য তিনি কাউকে দোষারোপ করতে চান না, দেখুন, আমার কাজ হলো ক্রিকেট খেলা। নির্বাচনের বিষয়টি নির্বাচক মহল, টিম ম্যানেজমেন্ট ও পিসিবির সিদ্ধান্ত। যখনই কোনো সুযোগ পাব, সেটা কাজে লাগানোর চেষ্টা করাই আমার কাজ।

শোয়েব মালিক এরপর বাবরের সঙ্গে বাজে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, আমার কারও সঙ্গে কোনো সমস্যা নেই। আমি কারও বিরুদ্ধেও নেই। সব সময় ইতিবাচক থাকাই আমার ক্যারিয়ারে সফলতার রহস্য। ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত শোয়েব মালিক পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে ও ১২৪ টি-টোয়েন্টি খেলেছেন। বাবরের সঙ্গে সম্পর্ক নিয়ে মালিক আরও বলেছেন, অধিনায়ক হিসেবে তাকে সব সময় কাজের জায়গা করে দিয়েছেন।

দলে থাকার জন্য অধিনায়ককে কখনো প্রভাবিত করার চেষ্টা করেননি উল্লেখ করে মালিক বলেন, আমাদের মধ্যে নিয়মিতইকথা হয়। আগে বেশি হতো, কিন্তু কেউ যখন অধিনায়ক হয় তখন তাকে কাজের জায়গাটা করে দিতে হয়। আমি নিজেই এর মধ্য দিয়ে গিয়েছি। এ কারণে আগেও কখনো প্রভাবিত করার চেষ্টা করিনি ভবিষ্যতেও করব না।

মাটির স্তূপে ভর করে দাঁড়িয়ে চারদিকে উঁকি মারছে বিশাল কিং কোবরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.