
বিদিশা সিদ্দিকের অভিযোগ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে কাউকেই তার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না বাড়ির পাহারায় থাকা নিরাপত্তা রক্ষীরা।
বিদিশা বলেন, গতকাল এরিক আমাকে ফোন করেছে, বলছে, মা আমি আর সহ্য করতে পারছি না, থাকতে পারছি না, মা তুমি আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। তাড়াতাড়ি আসো। তারপর কালকে আমি নিজেই চলে এসেছি। এরিক আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। আমি বললাম কি হয়েছে তোমার? তখন ও বললো যে, আমাকে চাচা বলেছে তুমি তোমার মার সাথে যোগাযোগ করতে পারবা না, মার সাথে কথা বলতে পারবা না। বলতে গেলে আমি ও আমার সন্তান দুজনেই অবরুদ্ধ অবস্থায়। সূত্র : বিডি২৪লাইভ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



