রাজধানীর সরকারি ও বেসরকারি আটটি হাসপাতাল ঘুরেও জরুরি চিকিৎসাসেবা পাচ্ছিলেন না মানসিক ভারসাম্যহীন এক নারী, যিনি নিজের নাম দুলালী বলে জানিয়েছেন। অবশেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জিয়াউদ্দিন হায়দারের মানবিক উদ্যোগ ও হস্তক্ষেপে দুলালীকে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

দুলালীর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান সরকারিভাবে করা হবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার।
শুক্রবার (২৯ মে) দুপুর ২টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে দুলালীকে দেখতে যান জিয়াউদ্দিন হায়দার।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



