Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অবশেষে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া সেই ওসি বরখাস্ত
জাতীয় বিভাগীয় সংবাদ

অবশেষে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া সেই ওসি বরখাস্ত

By Protik HossainSeptember 18, 2019Updated:September 18, 20192 Mins Read

অবশেষে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া সেই ওসি বরখাস্ত

Advertisement
জুমবাংলা ডেস্ক : পাবনায় গণধর্ষণের শিকার গৃহবধূকে থানা চত্বরে এক আসামির সঙ্গে ওই নারীর বিয়ে দেওয়ার ঘটনায় ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবনে মিজান। এর আগে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবনে মিজান বলেন, পুলিশ সদর দপ্তর মঙ্গলবার রাতে এক ফ্যাক্সবার্তায় ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত করার খবর জানায় আমাদের।

বরখাস্ত করার পরে তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার পরই ওসিকে বরখাস্ত করা হলো।

এ প্রসঙ্গে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, তিন সদস্যের গঠিত তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিমের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তদন্তকাজ সম্পন্ন করে গত রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে প্রতিবেদন জমা দেয়। ওই দিন রাতেই প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেয়া হয়। প্রতিবেদন পেয়ে মঙ্গলবার ওসি ওবাইদুল হককে বরখাস্তের আদেশ দেয় পুলিশ সদর দপ্তর।

গত ২৯ আগস্ট পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের এক নারীকে তার প্রতিবেশী রাসেল আহমেদ এক সহযোগীসহ পালা করে ধর্ষণ করার দুদিন পর তাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে নিয়ে তিন দিন আটকে রেখে আরও চার-পাঁচজন পালা করে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

পরে তিন সন্তানের জননী ওই নারী থানায় গেলে তার মামলা নথিভুক্ত না করে পুলিশ ওই রাতেই রাসেলের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করে বলে ওই নারীর অভিযোগ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa