Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ অবশেষে পদ্মায় ভেসে উঠলো নববধূ সুইটির মরদেহ
জাতীয় বিভাগীয় সংবাদ রাজশাহী

অবশেষে পদ্মায় ভেসে উঠলো নববধূ সুইটির মরদেহ

By Hasan Majorমার্চ 9, 2020Updated:মার্চ 9, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: অবশেষে পদ্মা নদীতে ভেসে উঠলো নববধূ সুইটির মরদেহ। রাজশাহীর শাহাপুর ঘাট এলাকায় সোমবার সকালে মরদেহটি ভেসে উঠলে জেলেরা উদ্ধার করে। সুইটি খাতুন পূর্ণিমা রাজশাহীর পবা উপজেলার ডাঙেরহাট গ্রামের শাহীন আলীর মেয়ে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়জনে। আর ঘটনার পর বিভিন্নভাবে উদ্ধার হয়ে এসেছেন আরও ৩২ জন।

গত শুক্রবার সন্ধ্যায় বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রীরামপুর এলাকায় বরযাত্রীবাহী দুটি নৌকা ডুবে যায়। দুটি নৌকায় ৪১ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে বালুবাহী একটি নৌকায় সাঁতরে অন্তত ৩৩ জন উঠতে পারলেও ৮ জন নিখোঁজ হয়। সাঁতরে তীরে ওঠা ৩৩ জনের মধ্যে অসুস্থ অবস্থায় ৭ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মরিয়ম খাতুন (৬) নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে নিখোঁজ ৮ জনের মধ্যে গত শনি ও রোববার ৭ জনের লাশ উদ্ধার করা হয়। শুধু নববধূ সুইটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে নৌকাডুবির ঘটনাস্থলের অন্তত ১০ কিলোমিটার দূরে শাহাপুর ঘাট এলাকায় পদ্মা নদীতে সুইটির মরদেহটি ভেসে উঠলে জেলেরা উদ্ধার করে।

উদ্ধার ও অনুসন্ধান দলের সমন্বয়কারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে সুইটির লাশটি উদ্ধার করেন জেলেরা। এর মধ্য দিয়ে নিখোঁজ সবার লাশই পাওয়া গেল। নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে।

নিহত অপর ৮ জন হলেন- কনে সুইটির বড় বোন শাহীনুর বেগমের স্বামী রতন আলী (৩০), তাদের মেয়ে মরিয়ম খাতুন (৬), চাচা শামীম হোসেন (৩৫), চাচী শামীমের স্ত্রী মনি খাতুন (৩০), চাচাতো বোন মদিনা ওরফে রশ্মি (৮), খালাতো ভাই এখলাস আলী (২২), ফুপাতো বোন রুবাইয়া (১২) ও খালা আঁখি (২২)। সূত্র: সমকাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

জুন 13, 2026
জাইমা রহমান

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

জুন 13, 2026
প্রধানমন্ত্রী পাতলী খাল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

জুন 13, 2026
Latest News
ক্রিকেটার নাঈম

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

জাইমা রহমান

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

প্রধানমন্ত্রী পাতলী খাল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

মিথ্যা সংবাদ

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিরেছেন

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

ফেরত পাঠাক

নীতিমালা মেনেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাক ভারত সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চিকিৎসার নির্দেশ

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

চেষ্টা রুখে দিল

লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে যাচ্ছেন আজ

ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa