Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অবশেষে বিপিএল নিয়ে যে ঘোষণা দিলেন বিসিবির সভাপতি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অবশেষে বিপিএল নিয়ে যে ঘোষণা দিলেন বিসিবির সভাপতি

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 11, 20202 Mins Read

অবশেষে বিপিএল নিয়ে যে ঘোষণা দিলেন বিসিবির সভাপতি

Advertisement

স্পোর্টস ডেস্ক : চলছে ওয়ানডে ফরম্যাটের বিসিবি প্রেসিডেন্টস কাপ, পরিকল্পনায় রয়েছে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের। এ দুটো সফলভাবে শেষ করতে পারলে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজনের ব্যাপারেও আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড; কিন্তু কোথাও শোনা যাচ্ছে না, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কথা।

বিসিবি কি আদৌ ভাবছে বিপিএলের অষ্টম আসর আয়োজন নিয়ে? নাকি করোনাভাইরাসের কারণে হারিয়ে যাবে ২০২০ সালের বিপিএল? নাকি সর্বশেষ আসরের মতো ডিসেম্বর-জানুয়ারি মিলিয়ে করা হবে বিপিএলের পরবর্তী আসর? এ নিয়ে ধোঁয়াশা ছিল প্রচুর। জানা ছিল না কোনো সুনির্দিষ্ট তথ্য। অবশেষে বোর্ডের সিদ্ধান্ত জানিয়ে দিলেন সভাপতি নাজমুল হাসান পাপন।

বিপিএল নিয়ে কোনো চিন্তাভাবনা আছে কি বোর্ডের? এমন প্রশ্নের জবাবে সভাপতি নাজমুল হাসান পাপনের সাফ জবাব, ‘এ বছর তো আর হচ্ছে না। সামনের বছরেরটা দেখা যাবে। সেটাও পরিস্থিতির ওপর নির্ভর করবে। কোনো খেলাই আমরা বাদ দিতে চাচ্ছি না। আমরা সবগুলোই ফেরাতে চাচ্ছি। কিন্তু সবকিছুই আসলে পরিস্থিতির ওপর।’

প্রেসিডেন্টস কাপ, টি-টোয়েন্টি টুর্নামেন্ট কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের ব্যাপারে আশাবাদী হলেও বিপিএলের সম্ভাবনা সরাসরি উড়িয়ে দেয়ার কারণটাও ব্যাখ্যা করেন পাপন। বিপিএলে সব দলে অন্তত ৭-৮ জন করে আসেন বিদেশি খেলোয়াড়। করোনা পরিস্থিতির কারণে ঠিক কতজন খেলোয়াড়কে পাওয়া যাবে কিংবা তাদের কোয়ারেন্টাইনে রাখার বিষয়টাও খুব জটিল।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে বিপিএল আয়োজনের চিন্তা নেই বোর্ডের। আজ (রোববার) প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ইনিংস চলাকালীন করা সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি। যেখানে বিপিএল ছাড়াও উঠে এসেছে দেশে ক্রিকেট ফেরানো নিয়ে বিসিবির বিস্তারিত পরিকল্পনা।

বিপিএলের সম্ভাবনা নাকচ করে দেয়ার কারণ হিসেবে পাপনের ভাষ্য, ‘বিপিএল আয়োজন করতে হলে বিদেশি খেলোয়াড় অবশ্যই রাখতে হবে। তাদের নিরাপত্তার বিষয় আছে। এছাড়া টিভি প্রোডাকশনেরও একটি বিষয় আছে। বিপিএলে খেলোয়াড় সংখ্যা, টিম ম্যানেজম্যান্ট- সবই অনেক বেশি। এটা সামাল দেয়া যাবে কি না তা এখনই বলা সম্ভব নয়।’

করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ত্রয়োদশ আসর ভারত থেকে সরিয়ে নেয়া হয়েছে আরব আমিরাতে। সেখানে বেশ সফল ও নিরাপদভাবেই চলছে টুর্নামেন্টের খেলাগুলো। বাংলাদেশও কি বিপিএলের জন্য এমন কিছু করতে পারে? এ বিষয়ে বোর্ডের কোনো চিন্তা-পরিকল্পনা কি আছে? উত্তরে হেসে ওঠেন পাপন, যাতে স্পষ্ট বোঝা যায় বিদেশের মাটিতে বিপিএল করার মতো সক্ষমতা বোর্ড কিংবা ফ্র্যাঞ্চাইজিদের নেই।

এ বিষয়ে বোর্ড সভাপতি বলেন, ‘আমার মনে হয়, এটা সহজ নয়। কী বলবো এখানে! বাংলাদেশে চালাতে গিয়েই আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ১-২টি বাদে বাকিদের কিন্তু বেশ কষ্ট হয়। সেখানে বাইরে টুর্নামেন্ট আয়োজন করতে যে বায়ো সিকিউরিটি ও বায়ো বাবল তৈরি করতে হয়… এটা মাথায় রেখে কারও পক্ষে সম্ভব বলে আমাদের মনে হয় না।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa