Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অবশেষে মুখ খুললেন সাঈদ খোকন
জাতীয়

অবশেষে মুখ খুললেন সাঈদ খোকন

By Sibbir OsmanDecember 30, 2019Updated:December 30, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন গতকাল রবিবার থেকে সারাদিন মিডিয়ায় কোনো কথা না বললেও আজ সোমবার মুখ খুলেছেন তিনি।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বেসরকারি টেলিভিশনকে সাঈদ খোকন জানান, ‘আমি এখন এ বিষয়ে কোনো বলতে চাই না। আজ বিকেলে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলব। সেখানে আমার মন্তব্য জানাব।’

গতকাল রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণার দিন ছিল। প্রার্থীতার মনোনয়নের ঘোষণায় আসেনি বর্তমান মেয়রের নাম। এ পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনের সাবেক (রোববার থেকে আসন শূন্য হয়) সাংসদ শেখ ফজলে নূর তাপস। এদিন বনানীর বাসা থেকে বেরই হননি সাঈদ খোকন। তার বাসাতেও দেখা যায়নি ঘনিষ্ঠ কাউন্সিলরদের। এমনকি বাসার আশপাশেও দেখা মেলেনি কোনো নেতাকর্মীদের।

একটি সূত্রে জানা যায়, প্রতিদিন বেলা ১১টার পরপরই ডিএসসিসির নগর ভবনে নিজ দপ্তরে যেতেন সাঈদ খোকন। দলের মনোনয়ন ঘোষণার দিন নিজের বাসাতেই ছিলেন সাঈদ খোকন। মনোনয়ন না পেয়ে তিনি হতাশ। তাঁকে সমবেদনা জানাতে পরিবারের সদস্যদের বাইরে অন্য কেউ তাঁর বাসায় যাননি। অথচ গত শনিবার পর্যন্ত তাঁর বাসায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় লেগেই থাকত।

নাম প্রকাশে অনিচ্ছুক সাঈদ খোকনের বাসায় কর্মরত একজন জানান, মেয়র পদে দলের সমর্থন পাবেন, এ বিষয়ে তাঁর (সাঈদ খোকন) আত্মবিশ্বাস ছিল। গত কয়েক দিন তাঁর বাড়িতে দলীয় নেতা-কর্মী ও কাউন্সিলরদেরও ভিড় ছিল। কিন্তু গতকালের চিত্র ছিল ভিন্ন রকম। তাঁকে সমবেদনা জানাতে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলর, ঠিকাদার-কেউই যাননি।

এ বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ব্যর্থতায় সমালোচিত দক্ষিণের মেয়র সাঈদ খোকন যে এবার আর আওয়ামী লীগের টিকেট পাচ্ছেন না, সে আভাস গত ২৬ ডিসেম্বরই পাওয়া গিয়েছিল। সেদিন আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলতে এসে কাঁদতে কাঁদতে খোকন বলেছিলেন, রাজনৈতিক জীবনে তিনি ‘কঠিন সময়’ পার করছেন। তার জায়গায় এবার মনোনয়ন পাওয়া ব্যারিস্টার তাপস বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছোট ছেলে। তিন মেয়াদ ধরে ঢাকা-১০ আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করে আসা তাপস বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদেরও নেতৃত্বে আছেন। তার বড় ভাই শেখ ফজলে শামস পরশ গত নভেম্বরে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ঢাকা দুই ভাগ হওয়ার পর ২০১৫ সালের ২৮ এপ্রিল প্রথম সিটি করপোরেশন নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন পুরান ঢাকার ছেলে সাঈদ খোকন। ওই বছর ৬ মে মেয়র হিসেবে শপথ নেন তিনি। আগামী বছর ১৭ মে পর্যন্ত দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে আছেন সাঈদ খোকন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইনটেরিম- নির্বাচন

‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’

February 6, 2026
Andolon

শাহবাগে আন্দোলন কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

February 6, 2026
হাদি

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

February 6, 2026
Latest News
ইনটেরিম- নির্বাচন

‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’

Andolon

শাহবাগে আন্দোলন কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

হাদি

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

Cold

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

হাদি হত্যার বিচার

হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত

শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

মহিউদ্দিন রনি

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত এমপি প্রার্থী মহিউদ্দিন রনি

আমন্ত্রণ

তারেক রহমানকে ওপেন ডিবেটে আমন্ত্রণ জানালেন জামায়াত আমির

Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.