জুমবাংলা ডেস্ক : শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে কোনভাবেই ঠেকানো যাচ্ছে না যাত্রী চাপ। অবশেষে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ ঘোষণা করা হয় ফেরি চলাচল।
সোমবার সকাল থেকেই গাদাগাদি করেই পারাপার হয়েছে যাত্রীরা। শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। বিকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বন্ধ ঘোষণা করা হয় ফেরি চলাচল।
তবে সোমবার সকাল থেকে ঘরমুখো দক্ষিণাঞ্চলের যাত্রী ছিল। হঠাৎ করে ফেরি বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। তবে কাঠালবাড়ি ফেরি ঘাটের মাদারীপুরে অংশে ফেরি পারাপারের যাত্রী তুলনামূলক কম।
এদিকে দক্ষিণাঞ্চলের দূরপাল্লার যাত্রীরা যানবাহন না পেলেও বরিশাল পটুয়াখালী যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হচ্ছে। দিনভর ঘাটে ফেরি ভেরার সঙ্গে সঙ্গে শত শত যাত্রীরা গাদাগাদি করে নামতে দেখা গেছে।
মাদারীপুর জেলা প্রশাসক বলেন, মানুষ বিভিন্ন উপায় ফেরি ঘাটে এসে জমায়েত হয়। ফেরিতে যাত্রী পারাপার না করার জন্য ফেরি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। সে নির্দেশনা অনুযায়ী কাঠালবাড়ি ঘাটে যেন যাত্রীরা জড় না হতে পারে সে ব্যাপারে ফেরি কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম বলেন, নৌপরবিহন মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার বিকাল থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


