Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অবশেষে সেই ডিসিকে প্রত্যাহার
জাতীয়

অবশেষে সেই ডিসিকে প্রত্যাহার

By Saiful IslamAugust 4, 20202 Mins Read

অবশেষে সেই ডিসিকে প্রত্যাহার

Advertisement
জুমবাংলা ডেস্ক : নারী সহকর্মী এডিসিকে নানাভাবে হেনস্তাকারী সেই ডিসিকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অভিযুক্ত ডিসি ২০তম ব্যাচের কর্মকর্তা। তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় ডিসির নাম প্রকাশ করা হল না।

সোমবার ডিসি রদবদলের তালিকায় আলোচিত ওই ডিসির নামও রয়েছে। তবে তাকে প্রত্যাহার করে কোথাও পদায়ন করা হয়নি।

প্রসঙ্গত, ডিসির বিরুদ্ধে সহকর্মী নারী কর্মকর্তার গুরুতর অভিযোগ’ শিরোনামে ২৭ জুলাই দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়। এরপর টনক নড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।

এর আগে ভুক্তভোগী নারী কর্মকর্তা লিখিত অভিযোগ দিয়েও সেভাবে প্রতিকার পাচ্ছিলেন না। বরং প্রশাসনে কর্মরত অনেক প্রভাবশালী কর্মকর্তা অভিযুক্ত ডিসির পক্ষে অবস্থান নেন। তদন্তেও তেমন কোনো গতি ছিল না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ও তদন্ত সংশ্লিষ্টদের কেউ কেউ উল্টো অভিযোগকারী নারী কর্মকর্তার দোষ-ত্রুটি তালাশ করার চেষ্টা করেন। তারা তাকে এ কথাও বলেন- ডিসি খুব ভালো অফিসার। তুমি এসব অভিযোগ করা থেকে বিরত হও; চেপে যাও। চাকরিটা ঠিকমতো কর।’

সূত্র জানায়, দৈনিক যুগান্তরে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর প্রশাসনজুড়ে ক্ষোভের সঞ্চার হয়। বেশিরভাগ কর্মকর্তা ভুক্তভোগী নারীর পাশে এসে দাঁড়ান। এ ধরনের রিপোর্ট করার জন্য অনেকে সরাসরি, কেউ কেউ ফোন করে দৈনিক যুগান্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এর একটা বিহিত হতেই হবে। কোনো কর্মকর্তা মেধাবী দক্ষ হলেই এ ধরনের অপরাধ ধাপাচাপা দেয়া যাবে না। পরিস্থিতি কোন পর্যায়ে গেলে একজন নারী কর্মকর্তা (এডিসি) তার সরাসরি নিয়ন্ত্রণকারী কর্মকর্তা ডিসিকে গালিগালাজ করতে পারেন, সেটি সহজে অনুমান করা যায়। তাছাড়া আরও তো ডিসি আছেন। তাদের বিরুদ্ধে তো এ রকম অভিযোগ আসছে না। সেখানেও তো নারী কর্মকর্তা কাজ করেন।

মোদ্দাকথা, বেশিরভাগ কর্মকর্তা মনে করেন, কর্মস্থলে কাজের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। কতিপয় কর্মকর্তার নৈতিকস্খলনের জন্য পুরো প্রশাসন প্রশ্নবিদ্ধ হতে পারে না। তাই এ ধরনের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। সব অভিযোগের ক্ষেত্রে জামালপুরের সাবেক ডিসির মতো ডকুমেন্ট সামনে আসবে না। আসা উচিত না। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে তদন্ত হতে হবে।

প্রসঙ্গত, উপসচিব পদমর্যাদার ওই নারী কর্মকর্তা বর্তমানে ঢাকায় কর্মরত। তার অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের দফতর থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে। দৈনিক যুগান্তরে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। -যুগান্তর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa