জুমবাংলা ডেস্ক : হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান, সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা এ.টি. আহমেদুল হক চৌধুরী পিপিএম বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ২০২৩-২০২৫ সেশনের নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। মহাসচিব হিসেবে নির্বাচিত হন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আহমেদুল হক, মহাসচিব লুৎফর রহমান

নির্বাচনে ‘আহমেদুল হক-লুৎফর’ পরিষদের সকলে নিরঙ্কুশ জয়লাভ করেন। শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিআরপিওডব্লিউএ’র নির্বাচনে নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়ার রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার পিপিএম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নাজমুল হক পিপিএম, কোষাধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস খান পিপিএম, যুগ্ম-মহাসচিব মো. সিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মো. বক্তিয়ার হোসেন ভূঞা, দপ্তর সম্পাদক কাজী শাহাবুদ্দিন আহম্মদ, সম্পাদক লাইব্রেরী ও ডরমেটরী নাসির উদ্দিন খান, সহকারী কোষাধ্যক্ষ: মো. জাহিদ আলম বিশ্বাস।

সদস্য পদে এস.এম গোলাম মোস্তফা, সেতারা বেগম, মুহাম্মাদ আবদুল আওয়াল পিপিএম, ফরিদ উদ্দিন আহমেদ, মো. ওবায়দুল হক পিপিএম (বার), মো. নজরুল ইসলাম মিয়া বিপিএম, এম এ মালেক, মো. সিরাজুল ইসলাম পিপিএম (বার), পিপিএম, মো. ইন্তেজার রহমান পিপিএম, মো. আবদুল ফাত্তাহ খান, মো. আমীর আলী জয়লাভ করেন।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি একটি কল্যাণধর্মী প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। গত ৪০ বছর যাবত এ সমিতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যে সমস্ত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সমিতির সদস্য কেবলমাত্র তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.