Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অবসরে গেলে ফ্রিল্যান্সিং করবেন জুনাইদ আহমেদ পলক
জাতীয়

অবসরে গেলে ফ্রিল্যান্সিং করবেন জুনাইদ আহমেদ পলক

By Shamim RezaSeptember 5, 20192 Mins Read

অবসরে গেলে ফ্রিল্যান্সিং করবেন জুনাইদ আহমেদ পলক

Advertisement
জুমবাংলা ডেস্ক : মন্ত্রিত্ব থেকে অবসরে গেলে ফ্রিল্যান্সিং করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ববিখ্যাত আইটি কোম্পানি কোডার্সট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী পলক বলেন, ‘আমি স্বাধীনচেতা মানুষ। অন্যের অধীনস্থ হয়ে চাকরি করতে আমি পছন্দ করি না। এ জন্য মন্ত্রিত্ব থেকে কখনো অবসরে গেলে আমি ফ্রিল্যান্সিং করব। বিশ্বায়নের এই যুগে এটি একটি চমৎকার পেশা।’

তিনি বলেন, ‘একজন চাকুরের বেতন নির্ধারণ করে তার প্রতিষ্ঠান কিন্তু একজন ফ্রিল্যান্সার নিজেই নিজের বেতন নির্ধারণ করেন। এখানে থেকেই অনুমান যায় ফ্রিল্যান্সার কতটা স্বাধীন! এই স্বাধীন পেশায় কাজ করতে পারলে নিঃসন্দেহে আমি আনন্দিত হবো।’

ফ্রিল্যান্সারদের উৎসাহিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্রিল্যান্সারদের আয়ের টাকা ২০২৪ সাল পর্যন্ত করমুক্ত করে দেব আমরা। তাদেরকে একটি দাপ্তরিক পরিচয় দেওয়া হবে যেন তাদের পেশা সম্পর্কে সাধারণ মানুষ ভালোভাবে জানতে পারে। কারণ সারাবিশ্বের বড় বড় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান কাছে সৃজনশীল ও উদ্ভাবনী উপায়ে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে তারা।’

পলক বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে পরিচিত হওয়ার পর বাংলাদেশে অনেক পেশা হারিয়ে গেছে, আবার অনেক পেশা নতুন করে তৈরিও হয়েছে। নতুন পেশাগুলোতে আমাদের তরুণরা, বিশেষ করে নারীরা অনেক ভালো করছেন। শুধু মুখে নয়, আমি হৃদয় থেকে নারী স্বাধীনতার পক্ষে। তবে প্রকৃত অর্থে নারীদেরকে স্বাধীন হতে হলে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্রিল্যান্সিং এখন একটি বিশাল জগৎ। অর্থনীতির ভাষায় এটিকে ট্রিলিয়ন ডলার মার্কেট বলা হয়। আমাদের নারীরা যদি এর সঙ্গে যুক্ত হয় তাহলে তাদের যেমন অর্থনৈতিক স্বাধীনতা আসবে, তেমনিভাবে বাংলাদেশও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে লাভবান হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ১ লাখ ৭০ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে সাড়ে চার কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের সবার কর্মসংস্থান করা সরকারের পক্ষে হয়ত সম্ভব হবে না। তবে সরকার তাদের জন্য সারাবিশ্বকে উন্মুক্ত করে দেবে। আউটসোর্সিংয়ের যে ট্রিলিয়ন ডলার মার্কেট রয়েছে সেটিকে ধরতে হবে। এর নূন্যতম অংশও যদি বাংলাদেশে আসে তাহলে দেশে কোনো দারিদ্রতা থাকবে না। বেকার থাকতে হবে না।’

প্রতিমন্ত্রী পলক জানান, ২০২৫ সালের মধ্যে ২০ লাখ তরুণ-তরুণীর জন্য প্রযুক্তিখাতে কাজের পরিবেশ সৃষ্টি করতে চায় তার মন্ত্রণালয়। এদের মাধ্যমে বাংলাদেশ ২৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্য বাংলাদেশ রফতানি করতে চায়।’

উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশি নারীদের দক্ষতা বিকাশ ও আন্তর্জাতিকভাবে পরিচিত করে দিতে বিশ্ব বিখ্যাত আইটি প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট নতুন একটি প্রকল্পের সূচনা করেছে। এ প্রকল্পের মাধ্যমে এক হাজার সুবিধাবঞ্চিত নারীকে ফ্রিল্যান্সিং বিষয়ে বিনামূল্যে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রদান করা হবে। প্রকল্পটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa