Advertisement

স্পোর্টস ডেস্ক: কয়েকমাস আগেও ক্রিকেটের যেকোনো একটি ফরম্যাট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

বয়স ৩১ হয়ে গেছে। তিন সংস্করণে ক্রিকেটে তার ব্যাপক চাহিদা থাকলেও, বয়সটা বেড়ে যাওয়ায় এত লোড নিতে পারছেন না তিনি। তাছাড়া ভারতের একের পর এক সিরিজ লেগেই থাকে। তাই যে কোনো এক সংস্করণ বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কোহলি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে ভারত অধিনায়ক বলেন, সত্যিকার অর্থে আমার বিশ্রামের প্রয়োজন। গত দুই-তিন বছরে আমাকে অনেক খেলতে হয়েছে। যখনই পেরেছি বিশ্রাম নিয়েছি। হয়তো এখানে একটি ওয়ানডে সিরিজ, তারপর কোনো টি-টোয়েন্টি সিরিজ। আমি টেস্ট ক্রিকেটটা মিস করতে চাই না।

তিনি বলেন, কিছু টি-টোয়েন্টি ম্যাচ ছিল যখন আমার মনে হয়েছে এর কোনো মানে হয় না। আমি সংবাদ সম্মেলনেও এ নিয়ে বলেছি। আমি বলেছি এমন ম্যাচ খেলা ঠিক না যার জন্য আপনি কোনো অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন না। আমি এভাবে খেলা পছন্দ করি না।

ক্রিকেটে টেস্ট ক্রিকেট খুব পছন্দ করেন কোহলি। তাই সম্ভবত, ওয়ানডে বা টি-টোয়েন্টির ক্রিকেট অবসর নিতে পারেন তিনি। আগামী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। আর ঠিক সে পর্যন্ত খেলে যেতে চান বিশ্বের অন্যতম এই সেরা ব্যাটসম্যান।

কোহলি বলেন, ৯ বছর ধরে এক টানা তিন ফরম্যাটে খেলে যাচ্ছি, আইপিএল তো আছেই। ছয় বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করছি। বিষয়টি এত সহজ নয়। আগামী বিশ্বকাপ পর্যন্ত দুই-তিন বছরের জন্য একটা সময় বেঁধে দিয়েছি। তত দিন আমার সর্বোচ্চটাই দেব। এর পর কী অবস্থা, কোন ফরম্যাট- এসব নিয়ে চিন্তা করব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.