Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘অবাধ ও নিরপেক্ষ নাসিক নির্বাচন পর্যবেক্ষণ করেছে আন্তর্জাতিক মহল’
জাতীয়

‘অবাধ ও নিরপেক্ষ নাসিক নির্বাচন পর্যবেক্ষণ করেছে আন্তর্জাতিক মহল’

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 17, 2022Updated:January 17, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে যা আন্তর্জাতিক মহল সরাসরি প্রত্যক্ষ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

‘অবাধ ও নিরপেক্ষ নাসিক নির্বাচন পর্যবেক্ষণ করেছে আন্তর্জাতিক মহল’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। (ফাইল ছবি)
Advertisement

তিনি আজ মন্ত্রণালয়ে নিজ কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এক  প্রশ্নের জবাবে একথা জানান।

তাজুল ইসলাম বলেন, নাসিক নির্বাচনের ভোট সমগ্র জাতি ও আন্তর্জাতিক মহল প্রত্যক্ষ করেছে। গণমাধ্যম সরাসরি প্রত্যক্ষ করেছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ার পরও বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী বিজয় অর্জন করেছে।

তিনি বলেন,  কূটনীতিবীদদের কাছে এই বার্তা গেছে যে বাংলাদেশের নারায়ণগঞ্জে ইভিএমে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে এটা তারা নিজেদের মধ্যে শেয়ার করেছেন।

ইভিএমে কারচুপির বিষয়ে পরাজিত প্রার্থীর অভিযোগ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পরাজিত হলে প্রার্থীরা এমনটা বলেই থাকেন। ইভিএমে নির্বাচন হলে কারচুপি করার সুযোগ নেই। এ কারণেই এ পদ্ধতির গ্রহণযোগ্যতা বেশি। ভোট চলাকালীন কিছু টেকনিক্যাল সমস্যা হতেই পারে। এটা শুধু আমাদের দেশেই হচ্ছে এমন না। সারা বিশ্বেই এই ত্রুটি দেখা দেয়। এটা কোনো অভিযোগের ভিত্তি হতে পারে না।

সব নির্বাচন ইভিএমে করা প্রসঙ্গে তাজুল বলেন, সরকার চাইলে সারাদেশে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করতে পারতো কিন্তু সেটা করছে না। কারণ ইভিএম একটি নতুন পদ্ধতি। যেকোন নতুন পদ্ধতি কিছুটা চ্যালেঞ্জিং হয়।

তিনি বলেন, পৃথীবির সব দেশেই এ সমস্যা আছে। আমেরিকায় ও ভারতের ইলেকশনেও কিছু কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে। সময়ের ব্যবধানে সমস্যা সমাধান হবে। এখন সেজন্য ইচ্ছা করলেই সরকার দেশে এক সঙ্গে ইভিএমে ভোট গ্রহণ করতে পারবে না। এটা খাপ খাইয়ে নেওয়ার জন্য সময় লাগে। প্রযুক্তি পরিচালনা এবং ব্যবহার করার জন্য মানুষকে উপযোগী করে তুলতে হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাতের বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনে মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করছে। প্রতিযোগীতামূলক নির্বাচন হচ্ছে। কোথাও কোথাও নিজেদের প্রার্থীকে জেতাতে গিয়ে বিবাদের ঘটনা ঘটে, এতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা আমাদের কাম্য না। এ ধরনের দুর্ঘটনা শুধু বাংলাদেশের নয় পার্শ্ববর্তী দেশসহ সারা বিশ্বে এ ধরনের সহিংসতার নজির রয়েছে।

বিনা ভোটের নির্বাচন বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিনা ভোটে না কথাটা হলো বিনা বিনাপ্রতিদ্বন্ধীতায়। শব্দটা পরিবর্তন করা দরকার। এখানে বিনা ভোটে হয়নি। কোন প্রতিদ্বন্ধী ছিলো না। এটা ডেমেক্রেসিতে নতুন কিছু নয়। বাংলাদেশেই এ ঘটনা ঘটেছে সেটা ঠিক না। বিনা প্রতিদ্বন্ধিতায় কিছু প্রার্থী নির্বাচিত হওয়ার উদাহরণ আছে। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ভারতসহ অনেক গণতান্ত্রিক দেশেই হয়ে থাকে। আমার এলাকায়ও বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।

ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারত সারাদেশের উপজেলা, পৌরসভা পর্যায়ে কাঁচাবাজার অবকাঠামো নির্মাণের জন্য আগ্রহ প্রকাশ করেছে। শাক-সবজি, মাছ-মাংসসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয় ভারতীয় সরকার প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে আমাদের উন্নয়ন কাজে অংশ নিতে চায়। তারা এ বিষয়ে আমাদের প্রস্তাব দিলে আমরা উদ্যোগ নেব।

এই মার্কেট খুব একটা ব্যয় বহুল না, এট আমরা নিজেরাই তৈরি করতে পারি এমন প্রশ্নের জবাবে মো. তাজুল ইসলাম বলেন, হ্যাঁ এ মার্কেট তৈরি করা খুব ব্যয়বহুল না। আমরা নিজেদের উদ্যোগেও করছি। তারা যখন বন্ধুত্বের নির্দশন স্বরূপ কিছু অবদান রাখতে চায়। সেখানে আমার মনে হয় না কোন দোষের কিছু হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথিবীর প্রায় সকল দেশের সঙ্গে ভালো সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে প্রতিদিনই আমাদের কাছে কিছু বিদেশি সংস্থা ও উন্নয়নসহযোগীরা আসেন। তারা বিভিন্ন সময় আমাদেও বিভিন্ন প্রস্তাব দেয়। কিন্তু আমাদের ও দেশের জন্য যেটা কল্যাণকর ও উপকারী সেগুলো আমরা গ্রহণ করি। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa