
আজ দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন।
প্রথম মামলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রীজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের সাবেক প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পিআরএল) মোহাম্মদ জাওয়েদ আলমকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আসামি মোহাম্মদ জাওয়েদ আলম অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ৮৪ লাখ ৬৪ হাজার ৭৮০ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেন। ফলে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অপর মামলায় আনোয়ারা বেগম ও তার স্বামী মোহাম্মদ জাওয়েদ আলমকে আসামি করা হয়।
এ মামলার অভিযোগে বলা হয়, আসামিগণ পরম্পরের যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তারা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও দন্ডবিধি’র ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



