Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অব্যাহতি নিলেন কুবির অভিযুক্ত সেই বিভাগীয় প্রধান
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

অব্যাহতি নিলেন কুবির অভিযুক্ত সেই বিভাগীয় প্রধান

By Sazzad Hossainফেব্রুয়ারি 11, 20202 Mins Read

অব্যাহতি নিলেন কুবির অভিযুক্ত সেই বিভাগীয় প্রধান

Advertisement

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সন্ধ্যাকালীন কোর্সের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নে ও বিভাগের শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত বিভাগীয় প্রধান মো. আলী রেজওয়ান তালুকদার বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি নিয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

মো. আলী রেজওয়ান তালুকদার গত রবিবার ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে বিভাগের সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাসকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয়া হয়।

সরেজমিনে জানা যায়, গত ১৫ জানুয়ারি ইংরেজি বিভাগের সন্ধ্যাকালীন কোর্সের এক শিক্ষার্থী ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক এ বিষয়টিকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদীত দাবি করে ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে বাজে মন্তব্য করেন এবং ইংরেজি বিভাগের দুই শিক্ষককে এর মদদ দাতার অভিযোগ তুলে কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

পরবর্তীতে অভিযুক্ত শিক্ষকের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ও শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ভিন্ন ভিন্ন আবেদন করে দুই শিক্ষক এবং ঐ শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্স থেকে অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৬ ফেব্রুয়ারি সহকর্মী শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য এবং তাদের সাথে অসদাচারণসহ একাডেমিক বিভিন্ন সিদ্ধান্তে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে লিখিতভাবে তার ১০ সহকর্মী তার প্রতি অনাস্থা জ্ঞাপন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রেজিস্ট্রার বরাবর একটি লিখিত আবেদন করেন বিভাগের শিক্ষকবৃন্দ।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি নেয়ার কারন জানতে চাইলে মো. আলী রেজওয়ান তালুকদার বলেন, ‘ব্যক্তিগত সমস্যার কারনে আমি অব্যহতি নিয়েছি।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু তাহের বলেন, ‘ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আলী রেজওয়ান তালুকদারকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি চাওয়ার আবেদন প্রেক্ষিতে তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাসকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026

Latest News

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa