জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ায় কাজের সন্ধানে গিয়ে প্রতারিত হওয়ায় থানায় গিয়েছিলেন অভিযোগ করতে। উল্টো প্রতারিত হওয়া অসহায় সেই ১৭১ জন বাংলাদেশি কর্মীকেই আটক করে পুলিশ। রাস্তায় শ্রমিকদের হাঁটতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে জহুর রাজ্যের একটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযোগ করতে গিয়ে ১৭১ বাংলাদেশি কর্মী আটক

প্রতারিত হওয়া অসহায় ১৭১ জন বাংলাদেশি কর্মীকেই আটক করেছে মালয়েশিয়া পুলিশ।

ভালো আয়-রোজগারের আশায় মোটা অঙ্কের টাকা ব্যয়ে সম্প্রতি মালয়েশিয়ায় আসেন কয়েকশ বাংলাদেশি কর্মী। তবে প্রত্যাশা অনুযায়ী কাজ না মেলার পাশাপাশি থাকা-খাওয়ার সমস্যাসহ নানা দুর্ভোগে পড়েন তারা।

দালালদের মাধ্যমে মালয়েশিয়ায় আসা এসব শ্রমিকরা কাজ পাওয়ার দাবিতে সম্প্রতি জহুর রাজ্যের কোতা তিঙ্গি জেলার বায়ু দামাই থানায় অভিযোগ দায়ের করতে যান।

দল বেধে রাস্তা দিয়ে হেটে যাওয়া এসব অসহায় শ্রমিকদের দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আটকদের বিষয়ে আরও তদন্তের জন্য জহুর রাজ্যের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.