Advertisement

জুমবাংলা ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক সোমবার বলেছেন, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। খবর ইউএনবি’র।

‘তিনি (তুরিন) অপরাধীর সাথে কথা বলেছেন এবং তার রেকর্ড আমাদের কাছে আছে। রেকর্ডে ব্যবহৃত কণ্ঠটি যে তার সেটি প্রমাণিত হওয়ায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়েছে,’ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন তিনি।

আনিসুল হক আরও বলেন, ‘তুরিন অফরোজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি একজন আসামির সাথে আলাপ আলোচনা করতে গিয়েছিলেন। আলাপ আলোচনার সময় এও বলেছিলেন যে এই মামলার (মানবতাবিরোধী অপরাধ) কোনো মেরিট নেই। সেই কথোপকথন রেকর্ড করা হয়। কথোপকথনের টেপ রেকর্ড ও তার বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমাদের কাছে পাঠান।

তিনি বলেন, তুরিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারণ করা হয়েছে। তবে এর আগে তিনি যেভাবে মামলা পরিচালনা করেছেন তাতে আমরা যথেষ্ট সন্তুষ্ট। যে কারণে তাকে অব্যাহতি দেয়া হলো তার আগ পর্যন্ত তিনি নিষ্ঠার সাথে কাজ করেছেন। ‘কিন্তু এ ব্যাপারে আমি জানি না তার সেন্স অব জাজমেন্ট কেন কাজ করেনি,’ বলেন মন্ত্রী।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তার সাথে কথা হয়েছে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে। তারপরও তিনি যদি চ্যালেঞ্জ করতে চান করতে পারবেন।

শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে সোমবার তুরিন আফরোজকে অপসারণ করেছে সরকার।

সোমবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ সলিসিটর (জিপি/পিপি) এস এম নাহিদা নাজমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘তুরিন আফরোজকে শৃঙ্খলা ও পেশাগত আচারণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে নিয়োগ বাতিলক্রমে প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হলো।’

১১ নভেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিয়োগ দিয়েছিল সরকার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.