জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, নৌকার বিপক্ষে শামীম ওসমানের অবস্থান নেয়ার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে নৌকার মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আব্দুর রহমান বলেন, কোনো ব্যক্তিই আমাদের বিশেষত এই রাজনীতির শৃঙ্খলার ঊর্ধ্বে নন এবং কোনো অবস্থায়ই অপরিহার্যও নন। যার কথা বলা হচ্ছে (শামীম ওসমান) তিনি একটা দলের আদর্শ-নীতি-শৃঙ্খলা-নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ লালন করেই কিন্তু এতবড় নেতা হয়েছেন। উনি যদি আজ সেগুলো প্রতিপালন না করেন এবং তিনি যদি এই দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন, আমাদের কাছে যেসব খবর আসছে, আমরা সেগুলোর তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। তথ্য-উপাত্ত সংগ্রহ করে যখন বিষয়টি নিশ্চিত হবে যে উনি আমাদের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তখন তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, একইভাবে জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান নাকি তৈমূর আলম খন্দকারের (মেয়র প্রার্থী) পক্ষে অবস্থান নিয়েছেন এবং কাজ করছেন। আমরা কেন্দ্রীয়ভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছি। জাতীয় পার্টি যদি জাতীয় রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত না নেয় তাহলে তাদের বিষয়ে আমরা ভাববো। আমার কাছে মনে হয় তারা দ্রুত তাদের অবস্থান পরিষ্কার করবে।

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শামীম ওসমান সেলিম ওসমান দুই ভাইয়ের ক্যান্ডিডেট তৈমূর আলম খন্দকার। তিনি জনতার প্রার্থী নন, বিএনপির প্রার্থীও নন।

দলের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগে দ্বন্দ্ব স্পষ্ট হলো কিনা জানি না। সব নেতাকর্মী আমার সঙ্গে আছে। প্রতিটা ওয়ার্ড লেভেল পর্যন্ত নেতাকর্মীরা আমার পাশে আছে। একমাত্র তিনি (শামীম ওসমান) বাইরে গিয়ে তার লোকজনকে তৈমূর সাহেবের সঙ্গে দিচ্ছেন।

তৈমূর বললেন, ‘প্রধানমন্ত্রী ভোটার হলে আমাকে ভোট দিতেন’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.