Advertisement

স্পোর্টস ডেস্ক: ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) হয়ে অভিষেক করে ফেললেন লিওনেল মেসির। সবার নজর আটকে ছিল পিএসজির বেঞ্চে, কখন নামবেন তিনি।

শেষ হলো অপেক্ষা, মাঠে নামলেন সাবেক বার্সেলোনা তারকা। এর আগেই অবশ্য জোড়া গোল করে ম্যাচের গতিপথ ঠিক করে দিয়েছেন কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানের ম্যাচটি ২-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল।

রবিবার (২৯ আগস্ট) রাতে রাঁসের মাঠে ম্যাচে তারকায় ঠাসা পিএসজি নিজেদের গুছিয়ে নিতে সময় কিছুটা নেয়। দশম মিনিটে প্রথম আক্রমণ শানায় পিএসজি। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিলেও পাশের জালে মারেন এমবাপে। ছয় মিনিট পর তার নৈপুণ্যেই এগিয়ে যায় এবারের শিরোপা প্রত্যাশীরা। ডান দিক থেকে ডি মারিয়ার ক্রসে হেডে গোলটি করেন এই ফরাসি ফরোয়ার্ড। টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি।

প্রথমার্ধের বাকি সময়ে বল দখলে একচেটিয়া আধিপত্য করেছে পিএসজি। তারপরও বিরতির আগে আর কোনও সুযোগ তৈরি করতে পারেনি নেইমার-এমবাপেরা। উল্টো ৪২তম মিনিটে তো বিপদেই পড়তে বসেছিলো দলটি। ২০ গজ দূর থেকে মোরেতো কাসামার আচমকা শট পোস্টের ওপরের দিকে লাগলে বেঁচে যায় গতবারের রানার্সআপরা।

৬৩তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডান দিক থেকে আক্রমণে ওঠা আশরাফ হাকিমি কিছুটা এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে বল বাড়ান। ছুটে গিয়ে অনায়াসে টোকায় বাকি কাজ সারেন বিশ্বকাপ জয়ী তারকা।

কোপা আমেরিকার ফাইনালের দেড় মাসের বেশি সময় পর প্রথম ম্যাচ খেলতে নামলেও আলো ছড়াতে পারেননি নেইমার। দ্বিতীয় গোলের ৩ মিনিট পর তাকে তুলে মেসিকে নামান কোচ। গ্যালারি থেকে ভেসে আসছিল প্রিয় তারকার নামে চিৎকার।

ম্যাচের বাকি সময় একের পর এক আক্রমণ করলেও জালের দেখা পায়নি পিএসজি। ফলে ২-০ জয় নিয়েই মাঠ ছাড়তে হয় মেসি-এমবাপেদের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.