Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অভিষেক ম্যাচেই সেঞ্চুরি জাকিরের, গড়লেন বিরল নজির
খেলাধুলা

অভিষেক ম্যাচেই সেঞ্চুরি জাকিরের, গড়লেন বিরল নজির

By Sibbir OsmanDecember 17, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ভারতের দেয়া এভারেস্টসম ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। বিশাল রানের পাহাড়ে পিষ্ট হওয়ার আগে ব্যাট হাতে লড়াই করছে টাইগাররা। হাতে এখনো প্রায় দেড়দিন বাকি। বিশাল রানের পাহাড় মাথায় নিয়েও দারুণ ব্যাটিং করলেন ওপেনার জাকির হাসান। চতুর্থ বাংলাদেশি হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) ১৭ রানে অপরাজিত থেকে দিন পার করার পর আজ শনিবার (১৭ ডিসেম্বর) আরও ৮৩ রান যোগ করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পান বাঁহাতি এই ব্যাটার।

এতে করে পুরো বিশ্বে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় ১১০ নম্বর ব্যাটার হিসেবে নিজের নাম লেখালেন জাকির। এই দীর্ঘ তালিকায় আগে থেকেই ছিলেন তিন বাংলাদেশি। এবার সেখানে চতুর্থ ব্যাটার হিসেবে যোগ দিলেন জাকির। তার আগে অভিষেক টেস্টে সেঞ্চুরি পাওয়া ব্যাটাররা হলেন- আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল আর আবুল হাসান রাজু।
জাকির

Advertisement

এর আগে অভিষেকে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা সর্বপ্রথম ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল এই কীর্তি গড়েন ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে। এরপর মোহাম্মদ আশরাফুল করেন ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আর সবশেষ ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে এই ক্লাবে যুক্ত হন পেসার আবুল হাসান রাজু। অপ্রত্যাশিতভাবে বোলার হয়েও সেঞ্চুরি করে দেখান তিনি।

৪ বছর আগে (২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি) শেরেবাংলায় শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২০ বছর বয়সে অভিষেক হয় এ উইকেটকিপার কাম টপঅর্ডার ব্যাটারের। তবে সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। তারপর ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেও কোন ফরম্যাটে আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে এবার তামিম ইকবাল চোটে পড়ায় কপাল খোলে জাকিরের। সেই সুযোগটা লুফে নিলেন দুই হাতে।

জাকির ভারতের বিপক্ষে দলে সুযোগ পাওয়ার আগে অবশ্য যোগ্যতার প্রমাণ দিয়েছেন। চট্টগ্রাম টেস্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে (২৯ নভেম্বর) কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ১৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই বাঁহাতি। যে ইনিংস বাংলাদেশ ‘এ’ দলকে বাঁচায় নিশ্চিত পরাজয় থেকে।

অভিষেক টেস্টে এমন লড়াকু ইনিংস, জাকিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে নিঃসন্দেহে। জাতীয় দলেও জায়গাটা পাকা করে নেয়ার পথে অনেকটাই এগিয়ে গেলেন বলাই যায়।

টেস্ট অভিষেকে বাংলাদেশের ৪ সেঞ্চুরিয়ান
১. আমিনুল ইসলাম বুলবুল (২০০০ সালের নভেম্বরে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১৪৫)
২. মোহাম্মদ আশরাফুল (২০০১ সালের ৬ সেপ্টেম্বর, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪)
৩. আবুল হাসান রাজু (২০১২ সালের ২১ নভেম্বর খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৩)
৪. জাকির হাসান (২০২২ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০০)।

৬ লাখের টিকিট সাড়ে ১৪ লাখ টাকা, তবুও হাহাকার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

June 24, 2026
ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

June 24, 2026
ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

June 24, 2026

Latest News

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

Black

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

ক্রোয়েশিয়া

পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল ক্রোয়েশিয়া

ধারাভাষ্যকার

ফিফা ও রেফারিকে ‘চোর’ বলায় বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

দেশম

মায়ের মৃত্যুর কারণে নরওয়ে ম্যাচে নেই ফ্রান্স কোচ দেশম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa