
আন্তর্জাতিক ডেস্ক : করোনার কারণে ধুঁকতে থাকা মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারে ছয় লাখ কোটি ডলারের অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই তার লক্ষ্য। মার্কিন নাগরিকদের এ নিয়ে আশা ও তার সরকারের প্রতিশ্রুতির কথা শোনান বাইডেন।
জানুয়ারিতে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ঘোষিত বার্ষিক অর্থনৈতিক পরিকল্পনায় অসমতা বা বৈষম্য দূর করার কথা বলা হয়েছে। এখানে অনেক সামাজিক কর্মসূচি রাখা হয়েছে। গুরুত্ব দেয়া হয়েছে, জলবায়ু পরিবর্তন ইস্যুকেও। বাড়ানো হয়েছে, ধনীদের ট্যাক্স।
এর মাধ্যমে ২০৩১ সালের মধ্যে অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন এই ডেমোক্র্যেট প্রেসিডেন্ট। ১ অক্টোবর থেকে মার্কিন অর্থ বছর শুরু। তার ঘোষিত এই পরিকল্পনা কংগ্রেসের অনুমোদন পেলেই কার্যকর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


