Advertisement
জুমবাংলা ডেস্ক : অর্থ দিয়ে না হলেও স্বেচ্ছাশ্রম দিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক কমেন্টের মাধ্যমে এ আহ্বান জানান। কমেন্টে তিনি লেখেন, আপনি চাইলে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পারেন অর্থব্যয় না করেই।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে বন্যাদুর্গতদের কাছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার বেশকিছু ছবি প্রকাশ করেন তিনি। পোস্টের শিরোনামে তিনি লেখেন, আপনাদের আমানত পৌঁছে যাচ্ছে বানভাসী মানুষের কাছে।

মানুষকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শায়খ আহমাদুল্লাহ লেখেন, আপনি চাইলে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পারেন অর্থব্যয় না করেই। আগামীকাল এবং পরশু দুই দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময় স্বেচ্ছাশ্রম দিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারেন।

তিনি আরও লেখেন, যেহেতু এটি পরিশ্রমসাধ্য কাজ, এজন্য আমরা কায়িক শ্রমে সক্ষম এ ধরনের মানুষকেই আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষভাবে তরুণদের আহ্বান জানাচ্ছি।

কমেন্টে আরও উল্লেখ করা হয়, প্যাকেজিংয়ের স্থান মাদরাসাতুস-সুন্নাহ। সবাই সেখানে উপস্থিত হয়ে যেতে পারেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে।

মাদরাসাতুস সুন্নাহর ঠিকানা: ব্লক-সি, রোড-৩/বি, সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা

আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.