Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অর্থমন্ত্রীর বাসায় চুরি
জাতীয়

অর্থমন্ত্রীর বাসায় চুরি

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 2, 2020Updated:জানুয়ারি 2, 20202 Mins Read
মুস্তফা কামাল
ফাইল ছবি
Advertisement

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাসায় শুক্রবার (১৩ ডিসেম্বর, ২০১৯) চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর, ২০১৯) সালমা বেগম (৪৫) নামে এক গৃহকর্মীর বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তবে এখন পর্যন্ত পলাতক ওই গৃহকর্মীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার বাদী লোটাস কামাল গ্রুপ অব কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন।

দায়ের করা ওই মামলার এজাহারের ভাষ্য অনুযায়ী, গত বছরের ২৫ সেপ্টেম্বর কাশমিরী কামালের গুলশান ২ নম্বরের ১০৩ নম্বর রোডের ১১ নম্বর বাসায় কাজ নেন গৃহকর্মী সালমা বেগম। তিনি সর্বক্ষণ বাসায় থাকতেন। গত ১৩ ডিসেম্বর সকাল ১০টায় কাশমিরী কামালের বাসার আলমারির ড্রয়ার ভেঙে নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যান ওই গৃহকর্মী। পরে ওইদিন বেলা ১১টা নাগাদ গৃহকর্মী সালমা বেগমকে খুঁজে না পেয়ে তাকে ফোন করেন কাশমিরী কামাল। কিন্তু সালমা বেগমের ফোন বন্ধ পাওয়া যায়।

পরে গত ১৫ ডিসেম্বর ওই গৃহকর্মীর সঙ্গে ফোনে যোগাযোগ হয় কাশমিরী কামালের। সে সময় চুরির কথা স্বীকার করে চুরি করা টাকা ফেরত দেয়া হবে বলে জানান সালমা বেগম। কিন্তু এরপর থেকে সালমা বেগম সব ধরনের যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান।

খোঁজ নিয়ে জানা যায়, কাশমিরী কামালের গৃহকর্মী সালমা বেগমের বাবার নাম শাহাদৎ হোসেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর থানা এলাকার আত্রাই গ্রামে। সালমা ২০১৯ সালের শুরুতে ঢাকায় আসেন। এরপর গুলশানের এক বাসায় কাজ নেন। সেখানে গত বছরের আগস্ট পর্যন্ত কাজ করেন তিনি। পরে কাশমিরী কামালের বাসায় গৃহকর্মী হিসেবে যোগদান করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. খোরশেদ আলম বলেন, গৃহকর্মী সালমা বেগমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তার সেলফোনটি বন্ধ থাকায় তার অবস্থান শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুততম সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa