Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অর্থসঙ্কটে ভাতা বন্ধ পাকিস্তানি ক্রিকেটারদের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অর্থসঙ্কটে ভাতা বন্ধ পাকিস্তানি ক্রিকেটারদের

By Md EliasSeptember 15, 20243 Mins Read

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বেশ কয়েকটি স্টেডিয়ামে সংস্কার কাজ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এজন্য তাদের বড় অঙ্কের অর্থ বরাদ্দ করতে হয়েছে। ফলে অর্থসঙ্কটের সম্মুখীন পিসিবি, যার প্রভাব পড়েছে দেশটির নারী ক্রিকেটারদের ওপর। জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটাররা ১ সেপ্টেম্বর থেকে মুলতানে ট্রেনিং ক্যাম্প করলেও, সেখানে কোনো দৈনিক ভাতা পাচ্ছেন না।

পাকিস্তান

Advertisement

ঘরের মাঠে পাকিস্তানের মেয়েরা আগামী সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সে উপলক্ষ্যেই তারা এই ক্যাম্প করছে। কিন্তু দৈনিক ভাতা বন্ধ থাকায় খাবারের খরচ ক্রিকেটারদেরই বহন করতে হচ্ছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের নারী দলের প্রশিক্ষণ ক্যাম্পে অল্প পরিমাণে দৈনিক ভাতা দেওয়া হত। তবে এবার সেটাও দেওয়া হচ্ছে না। অবশ্য এর জবাবে পিসিবি কর্তারা বলেছেন তারা ক্যাম্পে সদস্যদের আবাসনে থাকার পাশাপাশি তিন বেলা খাবারও দিচ্ছেন, সেই কারণেই নাকি ভাতা দেওয়া হয়নি। আগের ক্যাম্পগুলোতে তিন বেলা খাবার দেওয়া হতো না, ওই সময়ে ভাতা দেওয়া হতো। একজন পিসিবি কর্মকর্তা ক্রিকইনফোকে বলেছেন, বোর্ডের নীতি নির্দেশ করে যে যদি দিনে তিন বেলা খাবার এবং হোটেলে থাকার ব্যবস্থা করা হয়, তবে সে দিনের দৈনিক ভাতা দেওয়া হবে না।

তবে জাতীয় দলের ছেলেদের ক্ষেত্রে নাকি বিষয়টি ভিন্ন। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজের আগে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পে বাবর আজমদের জন্য থাকার ব্যবস্থা করার পাশাপাশি খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। একইসঙ্গে দৈনিক ভাতা দেওয়া হয়েছিল তাদের। তবে পরে জানা গিয়েছিল এই দলকে নাকি বিনামূল্যে পুরো খাবার দেওয়া হয়নি, তাই এর পরিবর্তে ক্ষতিপূরণ হিসাবে ভাতা দেওয়া হতো। তবে জানা গেছে, বছরের পর বছর ধরে পাকিস্তানের পুরুষ দলের প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে সবসময়ই দৈনিক ভাতা দেওয়া হতো এবং দুই বেলা বিনামূল্যে খাবার সরবরাহ হতো প্রায়শই।

ছেলে ও মেয়েদের জাতীয় দলে ভিন্ন নিয়ম কেন এ নিয়ে অস্পষ্টতা রয়েছে। এর আগে করাচিতে এপ্রিলে মেয়েদের ক্যাম্প হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের আগমুহূর্তে। যেখানে পুরো তিনবেলার খাবার সরবরাহ করা হতো ফাতিমা সানা ও নিদা দারদের। একইসঙ্গে তাদের দৈনিক ভাতাও দেওয়া হয়েছিল। এরপর পিসিবি বরাদ্দ কমিয়ে কেবল তিনবেলা খাবার প্রদানের পথে হাঁটছে। যার জন্য নারী ক্রিকেটারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেছে ক্রিকইনফো। বাড়ির বাইরে থাকাবস্থায় তারা প্রয়োজনের চেয়ে কম সুযোগ-সুবিধা পাচ্ছেন বলেও ক্ষোভ রয়েছে। তবে একইসঙ্গে কেউ কেউ আশা করছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে ভবিষ্যৎ ক্যাম্পে এই অবস্থার উন্নতি হতে পারে।

বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে শাহরুখ-রণবীর!

এই পরিস্থিতি তৈরি হয়েছে ভেন্যু সংস্কারে পিসিবির বড় বরাদ্দের পর থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই কাজে দশ বিলিয়ন পাকিস্তানি রুপি খরচ হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। যার বড় একটি অংশ লেগে যাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামেও বড় অর্থ খরচ করা হবে। পাশাপাশি সংস্কার কাজ চলছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এই তিন ভেন্যুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে পিসিবির।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

July 4, 2026
স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

July 4, 2026
কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

July 4, 2026

Latest News

বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

ফিফা সভাপতি

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

মেসি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

মেসি

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

Messi

কেপ ভার্দের ফুটবলারদের নিয়ে মেসির মজার মন্তব্য

ticket

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

WorldCup

আজ রাত থেকেই শুরু শেষ ষোলোর ম্যাচ, জানুন কে কার মুখোমুখি হচ্ছে

মেসি

আর্জেন্টিনার শুধরে নেওয়ার মতো ‘অনেক ভুল’ রয়েছে : মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa