মালিক ডিউক হুদা। ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অর্ধশত দোকানের ব্যবসায়ীরা পেয়েছেন বিশেষ ঈদ উপহার। তাদের দুমাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন মালিক ডিউক হুদা। উপজেলার হাটবোয়ালিয়া বাজারে তার মালিকানায় রয়েছে ৫০টি দোকান।

সূত্র জানায়, ডিউক হুদা হাটবোয়ালিয়া বাজারের মরহুম ডাক্তার রিয়াজ উদ্দীন আহমেদের কনিষ্ঠ পুত্র।  রিয়াজ উদ্দীন আহমেদ ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচিত এমএলএ ছিলেন। তাদের পরিবারে জায়গা জমির পাশাপাশি রয়েছে বাজারের বেশকিছু দোকান।  করোনা পরিস্থিতিতে হাটবোয়ালিয়া বাজার বন্ধ রয়েছে দীর্ঘদিন। এ অবস্থায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে।

ঈদ মার্কেটের কেনাকাটার পাশাপাশি স্বাভাবিক ব্যবসাও নেই। ব্যবসায়ীদের এ কষ্টের কথা বিবেচনায় মালিক ডিউক হুদা আগেই এপ্রিল মাসের ভাড়া মওকুফের ঘোষণা দেন। ঈদ উপলক্ষে শনিবার তিনি জানান মে মাসের ভাড়াও দিতে হবে না ব্যবসায়ীদের।  ইতোপূর্বে তিনি স্থানীয় বাজারে খাদ্যসহায়তাও বিতরণ করেছেন।

দুই মাসের ভাড়া মওকুফ প্রসঙ্গে ডিউক হুদা বলেন, ‘বড় পরিসরে মানুষকে সহযোগিতা করার মতো আমার আর্থিক সামর্থ নেই। পারিবারিকভাবে যেটুকু সম্পদ আছে তা দিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান ভাড়া মওকুফ করা তারই অংশ।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.