Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ঢাবির শিক্ষার্থীরা
জাতীয়

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ঢাবির শিক্ষার্থীরা

By Shamim RezaMay 9, 2019Updated:May 9, 20193 Mins Read
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ঢাবির শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা একটি বড় ধরনের বাস দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। শিক্ষার্থীরা এ জন্য চালককে দায়ী করেছে।

শিক্ষার্থী বহনকারী বিশ্ববিদ্যালয়ের ‘কিঞ্চিৎ’ নামের ডাবল ডেকার বাসটি সোমবার মগবাজার ফ্লাইওভারের নীচে বিকালে দিকে এই দুর্ঘটনায় পড়ে।

শিক্ষার্থীদের অভিযোগ, চালক বেপরোয়া গতিতে ডাবল ডেকার বাসটি নিয়ে মগবাজার ফ্লাইওভারের নিচু অংশে ঢুকে পড়েন। অতিরিক্ত গতি থাকায় ফ্লাইওভারের ছাদে ধাক্কা খেয়ে বাসটির উপর তলার সামনের একাংশ দুমড়েমুচড়ে যায়। বাসের উপর তলায় থাকা কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তবে কারো অবস্থা আশংকাজনক নয় বলে জানা গেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ফেসবুকে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করছেন।

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ঢাবির শিক্ষার্থীরা
ফাইল ছবি

হিমেল নামে একজনের পোস্ট এখানে তুলে ধরা হলো, “বলতে গেলে জীবন বেচে গেল অল্পের জন্য। আজ ৪.১০ এর কিঞ্চিৎ এ করে ক্যাম্পাস থেকে ওয়ারলেস যাবার উদ্দেশ্যে রওনা হই। সামনের দিকের সিটে বসা ছিলাম। কিন্তু ঘুমের ঘোরে স্টপেজ মিস হয়ে যেতে পারে ভেবে বাস মগবাজার আসার পর নিচে নেমে সিড়িতে দাড়াই। কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দ। কি হলো কিছু বুঝতে পারলাম না। সবার হৈ হুল্লোড় লেগে যায়। সাথে সাথে নেমে দেখি এই অবস্থা। মগবাজার থেকে ওয়ারলেস যাবার পথে ড্রাইভারের অনিয়ন্ত্রিত বাস চালানোর ফলে ফুল স্পীডের বাস মগবাজার ফ্লাইওভারের উপরের পিলারের সাথে ধাক্কা লাগিয়ে বাসের দোতালার একটা পাশ পুরো স্ম্যশড করে দেয়। বেশ কয়েকজনে মাথায় কাচ ভেঙে আঘাত করে এবং হাত কেটে যায়। তাদের সবাইকে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য সবাই নিয়ে যায়। বড় কোন আঘাতপ্রাপ্ত কেউ হয়নি আলহামদুলিল্লাহ। তবে উপস্থিত সবাই ও বলতেছিল এবং যে কেউ দেখলেও বুঝবে এই এক্সিডেন্টএর ভয়াবহতা। ঘটনাস্থলের আতঙ্ক বুঝানোর মত না। আজকে ঝরে যেতে পারতো অনেকের জীবন, যদিনা বাসের দোতালার সামনের সিটগুলো অনেকটাই খালি না হয়ে যেত। বুঝিনা কি ধরনের ড্রাইভার দের এই বাস চালনায় নিয়োজিত করা হয়। সংগত কারনে রক্তের কোন ছবি সংযুক্ত করলাম না। এইসব বাস ড্রাইভারের হাতে এত মানুষের জীবন জিম্মি হয়ে আছে। অন্যান্য রুটের কিছু কিছু ড্রাইভার এর বিরুদ্ধেও এমন অভিযোগ পাওয়া যায়। এদের লাইসেন্স কীভাবে থাকে!”

এছাড়া ফাইয়াজ নামে আরেকজন লিখেছেন, “৪টা ১০ এর কিঞ্চিৎ বাসের একটি দৃশ্য এটি।আজ বিকালে মগবাজার থেকে ওয়ারলেস যাওয়ার পথে ড্রাইভারের অনিয়ন্ত্রিত বাস চালনার দরূন বাসটির একপাশে মগবাজার ফ্লাইওভারের একটি পিলারের সাথে মারাত্মকভাবে ধাক্কা লাগে।সাথে সাথে বাসের ঐ অংশটি ভেঙ্গে যায়।মাথায়,হাতে কাঁচ লেগে আহত হয় অনেক শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের বাসের মত একটি সেনসিটিভ বিষয় যার সাথে হাজারখানেক মেধাবী শিক্ষার্থীর জীবন জড়িত সেখানে এধরণের লোকেরা লাইসেন্স পায় কিভাবে প্রশ্ন রইলো!”

অন্য একজন লিখেছেন, “অল্পের জন্য বেচে গেলাম! আজকে ৪:১০ এর কিঞ্চিৎ বাস মগবাজার দিয়ে আসার সময় ফ্লাইওভারের সাথে ধাক্কা লেগে এই অবস্থা হয়। আমি বাস এর সামনে অন্য পাশে বসা ছিলাম তাই আল্লাহর রহমতে আমার তেমন কিছু হয়নি।”

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

July 4, 2026
3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

July 4, 2026
শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

July 4, 2026

Latest News

শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

APS

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী

এআই দিয়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং করবে সরকার : বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

বৃষ্টির সম্ভাবনা

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

স্বরাষ্ট্রমন্ত্রী

আ. লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

pm

৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa