Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অশ্বিনের কাছে সেই দিনের ঘটনার জন্য ক্ষমা চাইলেন দ্রাবিড়
খেলাধুলা

অশ্বিনের কাছে সেই দিনের ঘটনার জন্য ক্ষমা চাইলেন দ্রাবিড়

By Sibbir OsmanDecember 18, 20212 Mins Read

স্পোর্টস ডেস্ক: রবি শাস্ত্রি পর এখন রাহুল দ্রাবিড়ের কাঁধে কোহলি, রোহিত, অশ্বিনদের দায়িত্ব। আর দলের প্রধান কোচ হওয়া সত্ত্বেও দ্রাবিড়ই ক্ষমা চাইলেন দলের স্পিনার রবিচন্দ্র অশ্বিনের কাছে।

১০ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে অশ্বিনের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন অজি ব্যাটসম্যান হাসি। সেই সহজ ক্যাচ ধরতে পারেননি দ্রাবিড়। আর সেই ক্যাচ মিসের কারণেই ক্ষমা চাইলেন অশ্বিনের কাছে।

১০ বছর আগে অশ্বিনের সতীর্থ ছিলেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো এক ম্যাচে অশ্বিনের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন অজি তারকা মাইকেল হাসি। আর সেই সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন দ্রাবিড়। ক্যাচটি সেই ম্যাচের জন্য টার্নিং পয়েন্ট ছিল। এমন গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দেওয়ায় মাশুলও গুনতে হয় ভারতকে। আর ভারতীয় দলের হেড কোচ হয়ে সেই ক্যাচ মিসের স্মৃতিচারণ করলেন দ্রাবিড়। ক্ষমা চাইলেন অশ্বিনের কাছে।

নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই জানালেন অশ্বিন। নিজের ইউটিইব চ্যানেলে অশ্বিনকে প্রশ্ন করা হয়, কোন বাঁ-হাতি ব্যাটার তার বোলিংয়ে সবচেয়ে ভালো খেলেছেন?
অশ্বিনের কাছে সেই দিনের ঘটনার জন্য ক্ষমা চাইলেন দ্রাবিড়

Advertisement

জবাবে অশ্বিন বলেন, ‘আমি শুধু এটাই বলব, তখন হাসি আমার বল ভালো খেলছিল। মেলবোর্নে রাহুল ভাই একটি ক্যাচ ফেলেছিল। কোচ হওয়ার পরও ড্রেসিংরুমে এসে দ্রাবিড় সেই ঘটনার কথা বলেছে। আমি যখন ভারতীয় দলে ঢুকেছিলাম, তখন আমি শিক্ষানবিশের মতো ছিলাম। তারপর অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম। মাইক হাসিকে বল করেছিলাম। তবে আমার সত্যিই মনে হয় যে হাসি দুর্দান্ত ব্যাটার। তবে বাঁ-হাতি হোক বা ডান-হাতি, সেই বিষয়টার তেমন কোনো গুরুত্ব নেই। অপর যে ব্যাটসম্যানকে আমি ওপরের দিকে রাখব, সে হল অ্যালেস্টার কুক। ২০১২ সালের সফরে আমাদের বিপক্ষে ভালো খেলেছিল। পরে বাজিমাত করেছিলাম আমি।’

সেই ঘটনার জন্য আগেও ক্ষমা চেয়েছিলেন দ্রাবিড়। ভারতের গণমাধ্যম এনডিটিভিতে একটি অনুষ্ঠানে দ্রাবিড় বলেছিলেন, ‘অশ্বিন দুর্দান্ত বল করছিল। সত্যিই ভালো বল করছিল ও। আমি মাইক হাসির একেবারে সহজ ক্যাচ ফেলে দিয়েছিলাম। সেটাই আমার শেষ সিরিজ ছিল। এটা ভালো যে আমি তারপর অবসর নিয়েছি। অশ্বিন খুব ভালো বল করছিল। হাসিকে বোকা বানিয়েছিল। যে স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত। অশ্বিন বোকা বানিয়েছিল এবং আমি ক্যাচ ফেলে দিয়েছিলাম। তখনও আমি ওকে স্যরি বলেছিলাম।’

উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মাইক হাসির সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন দ্রাবিড়। জীবন পেয়ে ৮৯ রানের অসাধারণ ইনিংস খেলেন হাসি। অনেকের মতে, সেই ক্যাচ ধরতে পারলে ওই ম্যাচের ভাগ্য পাল্টে যেত। যে ম্যাচে ১২২ রানে হেরেছিল ভারত।

টেস্ট খেলা দেখতে গিয়ে গ্যালরিতে প্রেমের শুরু, গ্যালারিতেই পরিণয়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa