
হলফনামা থেকে জানা যায়, আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. ফজলুর রহমান হলফনামায় উল্লেখ করেছেন এইচএসসির সনদ হারিয়ে যাওয়ায় তিনি মৌলভীবাজার মডেল থানায় জিডি করেছেন। ২০১৫ সালের নির্বাচনেও তিনি সনদ জমা দিতে পারেননি। সে সময়ে একই অজুহাত এনেছিলেন তিনি।
এ নিয়ে পৌর শহরের ভোটারদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, ২০১৫ সালের নির্বাচনে এইচএসসির সনদ হারিয়েছে বলে থানায় জিডি করেছেন। কিন্তু বিগত ৫ বছরে শিক্ষা বোর্ড থেকে এটা উত্তোলন না করতে পারেননি কেন? এমন প্রশ্ন ভোটারদের মুখে মুখে।
এদিকে নৌকার প্রার্থীর বাৎসরিক আয় দেখিয়েছেন ১ কোটি ১৩ লাখ ৩ হাজার ৩২৭ টাকা। তবে তার ব্যাংক ঋণ রয়েছে ৪৩ লাখ ৭২ হাজার ৩৮২ টাকা। ধানের শীষ প্রার্থীর বাৎসরিক আয় ৭ লাখ ৮৩ হাজার টাকা। তবে তার কোনো ব্যাংক ঋণ নেই। আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাইফুর রহমান বাবুলের বাৎসরিক আয় দেখানো হয়েছে মাত্র ১ লাখ টাকা।
মৌলভীবাজারের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ বলেন, বর্তমান মেয়র মো. ফজলুর রহমান গত নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা কী দিয়েছিলেন তা আমার জানা নেই। চলতি নির্বাচনে তার হলফনামা দেখে মনোনয়ন বৈধ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



