Advertisement
জুমবাংলা ডেস্ক : কর্মসূচি অনুযায়ী আজ রোববার (৪ আগস্ট) সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

তিনি বলেন, একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা ১১টা থেকে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে অসহযোগ কর্মসূচিতে কী করা যাবে আর কী করা যাবে না তা জানিয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ।

বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান-

* সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন; * শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে; * দেশের কোনো কলকারখানা চলবে না; * আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয়ে না যাওয়ার অনুরোধ।

বিল পরিশোধ ও রেমিট্যান্স পাঠাতে মানা-

* কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না; * বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না; * প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিট্যান্স দেশে পাঠাবেন না; * টাকা পাচার বন্ধে সকল অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে যেসব আহ্বান-

* পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবেন; * বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না; * বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবেন। * সকল ধরনের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন; * বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না; * গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।

ব্যাংক খোলা থাকবে রোববার, বন্ধ থাকবে হোটেল-রেস্টুরেন্ট-

* জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলো খোলা থাকবে; * বিলাস দ্রব্যের দোকান, শো-রুম, বিপণিবিতান, হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে।

যেসব জরুরি সেবা চালু থাকবে-

* হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন- ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এ খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে; * নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত খোলা রাখার আহ্বান।

শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.