
প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই তিনি ১০০ ম্যাচ খেলার মাইলফলক অর্জন করেছেন।
আজ শুক্রবার সকালে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১০০তম টেস্ট খেলতে নামেন টেইলর। সেই সঙ্গেই তাঁর এ অনন্য রেকর্ডের খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় টেইলরের। এরপর ৩৫ বছর বয়সে এসে ২৩১টি ওয়ানডে ও ১০০ টি-টোয়েন্টি ও ১০০টি টেস্ট ম্যাচের মাইলফলক অর্জন করলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



