Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অসুস্থ বাবাই সাহস দিয়ে আইপিএলে পাঠালেন স্টোকসকে
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অসুস্থ বাবাই সাহস দিয়ে আইপিএলে পাঠালেন স্টোকসকে

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 7, 2020Updated:October 7, 20202 Mins Read

অসুস্থ বাবাই সাহস দিয়ে আইপিএলে পাঠালেন স্টোকসকে

Advertisement

স্পোর্টস ডেস্ক : বাবা দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। অসুস্থতা বাড়ায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলার মাঝপথেই সব ছেড়ে সোজা নিউ জিল্যান্ডে উড়ে যান স্টোকস, বাবার কাছে। পাঁচ সপ্তাহ ক্রিকেটের বাইরে থাকার পর অবশেষে ব্যাট-বলের লড়াইয়ে দেখা মিলতে যাচ্ছে ইংলিশ অলরাউন্ডারের।

আইপিএলে খেলতে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে শনিবার দুবাইয়ে পা রেখেছেন স্টোকস। বর্তমানে আছেন কোয়ারেন্টাইনে। এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

যে বাবার কাছে থাকবেন বলে খেলার মায়া ছেড়ে বাড়ি ফিরেছিলেন, সেই বাবাকে রেখে আইপিএলে খেলতে আসা মোটেই সহজ ছিল না স্টোকসের জন্য। তবে অসুস্থ বাবা জেড স্টোকসই সাহসটা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডারকে। সেইসঙ্গে করে দিয়েছেন আশীর্বাদ।

ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য মিরর’-এর কলামে স্টোকস লিখেছেন, ‘বাবা, মা এবং আমার ভাইকে ক্রাইস্টচার্চে বিদায় বলে আসাটা খুবই কঠিন ছিল। আমাদের পরিবারের জন্য এটা কঠিন সময়। কিন্তু আমরা একসঙ্গে বসেছি এবং যতটা সম্ভব একে অপরকে সাহায্য করেছি।’

ইংলিশ অলরাউন্ডার যোগ করেন, ‘এবং সিদ্ধান্তটা নেয়ার পর আমার বাবা মায়ের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই বিমানে উঠেছি। খেলায় ফেরার জন্য আমার পরিবারটা এমন, যেখান থেকে বাড়তি প্রভাবের দরকার পড়ে না।’

বাবার সেবা করবেন বলেই ক্রাইস্টচার্চে ছুটে গিয়েছিলেন। অনেকটা দিন বাবার পাশেই থেকেছেন। তাকে অসুস্থ অবস্থায় ছেড়ে আসা কিভাবে সম্ভব হলো? স্টোকস জানালেন, তার বাবাই খেলায় ফেরার জন্য সাহসটা দিয়েছেন।

স্টোকসের ভাষায়, ‘দায়িত্ববোধের ব্যাপারে বাবা খুবই শক্ত মনের। তিনি আমাকে বলেন, আমার যা দায়িত্ব আছে তা পালন করতেই হবে। তিনি বলেন, স্বামী এবং বাবা হিসেবেও তোমার দায়িত্ব আছে। আমরা এসব নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি। তারপর সিদ্ধান্ত নিয়েছি। এখন খেলাটায় মনোযোগ দিতে হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

June 26, 2026
সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

June 26, 2026
বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

June 26, 2026

Latest News

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

red

বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল

Cup

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

Scaloni-Beccaccece

স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa